রাষ্ট্রপতিরসচিবালয়
অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
14 AUG 2026 3:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন। তবে, বিকেল ৫টার পর আর সেখানে ঢোকা যাবে না। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই উদ্যান বন্ধ থাকবে।
উদ্যানে প্রবেশের ক্ষেত্রে কোনও প্রবেশ মূল্য দিতে হবে না। তবে, visit.rashtrapatibhavan.gov.in –এর মাধ্যমে আগে থেকে বিশেষ স্লট বুকিং করতে হবে। দর্শনার্থীদের সুবিধার্থে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে অমৃত উদ্যানের জন্য ৩০ মিনিট অন্তর শাটল বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
অমৃত উদ্যান সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026814956601.pdf
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2299509)
आगंतुक पटल : 3