PIB Backgrounder
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের পুনরুজ্জীবন
प्रविष्टि तिथि:
14 AUG 2026 2:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ আগস্ট ২০২৬
অতীতের সংরক্ষণ, ভবিষ্যতের সমৃদ্ধি
ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশের সভ্যতাগত উত্তরাধিকার ও জাতীয় পরিচয়ের প্রতিফলন। ডিজিটাল প্রযুক্তি, পর্যটন পরিকাঠামো ও সাংস্কৃতিক সংরক্ষণের মাধ্যমে ঐতিহ্য রক্ষার উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। এর ফলে পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, দর্শনার্থীদের পরিষেবা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এগিয়েছে। দেশের সাংস্কৃতিক পরিচয়ও সুরক্ষিত হয়েছে।
ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্যোগ
Adopt A Heritage 2.0
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া Adopt A Heritage 2.0 প্রকল্পের লক্ষ্য জাতীয় গুরুত্বপূর্ণ সংরক্ষিত স্মৃতিসৌধে দর্শনার্থীবান্ধব পরিষেবা গড়ে তোলা ও রক্ষণাবেক্ষণ করা।
এ বছর মার্চ পর্যন্ত ৩০টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষে গৃহীত স্মৃতিসৌধগুলিতে ১.৩৫ কোটি দর্শনার্থীর উপস্থিতি নথিভুক্ত হয়েছে।
PRASHAD
তীর্থযাত্রা পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক, ঐতিহ্যবাহী স্থান উন্নয়ন অভিযান (PRASHAD) প্রকল্পের মাধ্যমে তীর্থ ও ঐতিহ্যবাহী স্থানে পরিকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও দর্শনার্থী পরিষেবা উন্নত করা হচ্ছে।
এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৪টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৩২টি প্রকল্প সম্পন্ন হয়েছে।
মোট প্রকল্প ব্যয় ১,৭২৬.৭৪ কোটি টাকা।
স্বদেশ দর্শন
স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পর্যটন পরিক্রমায় সমন্বিত পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
মোট ১৫টি পর্যটন পরিক্রমার মধ্যে রয়েছে বৌদ্ধ, উপকূলীয়, মরুভূমি, পরিবেশ, ঐতিহ্য, হিমালয়, কৃষ্ণ, উত্তর-পূর্ব, রামায়ণ, গ্রামীণ, আধ্যাত্মিক, তীর্থঙ্কর, আদিবাসী, বন্যপ্রাণী ও সুফি পরিক্রমা।
এ বছর মার্চ পর্যন্ত ৫,২৯০.৩৩ কোটি টাকা বিনিয়োগে ৭৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে।
মোট ৭৫টি প্রকল্প সম্পন্ন হয়েছে।
স্বদেশ দর্শন ২.০-তে পরিক্রমাভিত্তিক উন্নয়নের পরিবর্তে নির্দিষ্ট পর্যটনকেন্দ্রিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই প্রকল্পে ২,২০৮.৩১ কোটি টাকা বিনিয়োগে ৫৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পগুলি বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।
চ্যালেঞ্জভিত্তিক পর্যটনকেন্দ্র উন্নয়ন (CBDD)
চ্যালেঞ্জভিত্তিক পর্যটনকেন্দ্র উন্নয়ন (CBDD) প্রকল্পটি ২০২৪ সালের মার্চ মাসে স্বদেশ দর্শন ২.০-এর অধীনে শুরু হয়।
প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে সুস্থায়ী পর্যটনকেন্দ্র গড়ে তোলাই এর লক্ষ্য।
গুরুত্বপূর্ণ ক্ষেত্র : সমন্বিত পরিকল্পনা, উদ্ভাবন, জনসম্পৃক্ততা ও পর্যটনকেন্দ্রের উন্নয়ন।
প্রকল্প : মোট ৬৯৭.৯৪ কোটি টাকা বিনিয়োগে ৩৮টি প্রকল্প অনুমোদিত।
প্রত্নতত্ত্ব ও স্মৃতিসৌধ সংরক্ষণ
ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (ASI)
ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (ASI) ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সংরক্ষণের প্রধান প্রতিষ্ঠান।
সারা দেশে প্রায় ৩৮টি সার্কেলের মাধ্যমে কাজ করে।
২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ৩,৬৮৬টি কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করছে।
২০২৪-২৫ অর্থবর্ষে সংরক্ষিত স্মৃতিসৌধের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে ৩৭৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
গত পাঁচ বছরে সারা দেশে প্রত্নতাত্ত্বিক প্রকল্পের জন্য ১২১টি অনুমতি দেওয়া হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধ ও প্রত্নবস্তু অভিযান
জাতীয় স্মৃতিসৌধ ও প্রত্নবস্তু অভিযান (NMMA) ASI-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। স্মৃতিসৌধ ও প্রত্নবস্তুর সংরক্ষণ পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করাই এর লক্ষ্য।
এ বছর মার্চ পর্যন্ত সারা দেশে ১.৮৪ লক্ষ স্মৃতিসৌধ এবং ১৭.২০ লক্ষ প্রত্নবস্তু নথিভুক্ত হয়েছে।
হৃদয় প্রকল্প
ঐতিহ্যবাহী শহর উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (HRIDAY)-এর লক্ষ্য ঐতিহ্য সংরক্ষণের সঙ্গে নগর উন্নয়নের সমন্বয় ঘটিয়ে ঐতিহ্যবাহী শহরগুলির স্বাতন্ত্র্য বজায় রাখা।
জলাশয় ও সবুজ এলাকা পুনরুজ্জীবন, স্মার্ট প্রযুক্তি, নিরাপত্তা এবং পর্যটনের মাধ্যমে স্থানীয় জীবিকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিধি : দেশের ১২টি ঐতিহ্যবাহী শহর।
প্রধান সাফল্য : আজমের, অমরাবতী ও বাদামিতে পরিচ্ছন্নতা, পর্যটন ও জনসম্পৃক্ততার উন্নতি।
অমৃতসর, গয়া ও বারাণসীতে ঐতিহ্য পুনরুজ্জীবন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি।
ওয়ারাঙ্গল ও পুরীতে পর্যটন পরিকাঠামো ও জনপরিষেবার উন্নতি।
কাঞ্চীপুরম ও মথুরায় নিরাপত্তা ও নগর পরিকাঠামো শক্তিশালী করা হয়েছে।
ভেলাঙ্কানিতে পরিবেশ সংরক্ষণ ও ঐতিহ্য রক্ষায় অগ্রগতি হয়েছে।
দ্বারকায় ঐতিহ্য অঞ্চল, শোভাযাত্রার রাস্তা, সিসি টিভি নেটওয়ার্ক ও বেট দ্বারকা দর্শন পরিক্রমা গড়ে তোলা হয়েছে।
সামগ্রিক প্রভাব : নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং পর্যটনের সম্ভাবনা বেড়েছে।
প্রকল্পের সময়কাল : ২০১৯-এর ৩১ মার্চ প্রকল্পের সময়কাল শেষ হয়েছে।
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার
ঔপনিবেশিক শোষণ, বিদেশি দখল এবং অবৈধ পাচারের মাধ্যমে বিদেশে চলে যাওয়া পবিত্র নিদর্শন ও প্রত্নবস্তু দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ আরও জোরদার করেছে।
পবিত্র নিদর্শন দেশে ফেরানো
বুদ্ধের পিপরহওয়া নিদর্শন : ১২৭ বছর পর ২০২৫ সালে দেশে ফিরেছে।
দেবী অন্নপূর্ণার মূর্তি : প্রসঙ্গত, ১০৮ বছর পর ২০২১ সালে কানাডা থেকে দেশে ফিরেছে।
রাম, সীতা ও লক্ষ্মণের ব্রোঞ্জ মূর্তি : ২০২০ সালে ব্রিটেন থেকে দেশে ফিরেছে।
অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সিঙ্গাপুর ও কানাডা থেকেও পবিত্র ও সাংস্কৃতিক নিদর্শন দেশে ফিরেছে।
পবিত্র নিদর্শনের আন্তর্জাতিক প্রদর্শনী
পবিত্র বুদ্ধের নিদর্শনের আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক আরও শক্তিশালী করা হয়েছে।
ভিয়েতনাম (২০২৫) : মোট ১.৫ কোটির বেশি ভক্তের সমাগম।
কালমিকিয়া, রাশিয়া (২০২৫): ৯০,০০০-এর বেশি দর্শনার্থী।
ভুটান (২০২৫): বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে প্রদর্শনী।
শ্রীলঙ্কা (২০২৬) : কলম্বোর গঙ্গারামায়া মন্দিরে প্রদর্শনী।
এ বছর নয়াদিল্লি ও লাদাখেও পিপরহওয়া নিদর্শনের প্রদর্শনী হয়।
প্রত্নবস্তু দেশে ফেরানো
গত পাঁচ বছরে (৩০ জুন ২০২৬ পর্যন্ত) ৬১৫টি প্রত্নবস্তু দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মোট ১১টি যাচাই করা নিদর্শন সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে।
নয়টি নিদর্শন নতুন সংসদ ভবনে প্রদর্শনের জন্য ইন্দিরা গান্ধী জাতীয় কলা কেন্দ্রকে (IGNCA), একটি জাতীয় জাদুঘরকে এবং ১৪টি ভারতীয় ঐতিহ্য প্রতিষ্ঠানে প্রদর্শনের জন্য দেওয়া হয়েছে।
জাদুঘর ও সাংস্কৃতিক পরিকাঠামো
জাদুঘর অনুদান প্রকল্প
নতুন জাদুঘর স্থাপন এবং আঞ্চলিক, রাজ্য ও জেলা স্তরের জাদুঘরগুলির উন্নয়নে আর্থিক সহায়তা দেয় জাদুঘর অনুদান প্রকল্প।
সহায়তার ক্ষেত্র : আধুনিকীকরণ, জাদুঘরের সংগ্রহ ডিজিটাল করা এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি।
ভার্চুয়াল জাদুঘর, বিষয়ভিত্তিক জাদুঘর ও ভার্চুয়াল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত পাঁচ অর্থবর্ষে অনুমোদিত অর্থ : ১৮৪.৩৯ কোটি টাকা।
ব্যবহৃত অর্থ : ১০১.১৯ কোটি টাকা।
ভারতের প্রথম প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞতাভিত্তিক জাদুঘর, ভাদনগর, গুজরাট
প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞতাভিত্তিক জাদুঘর : বিশ্বের একমাত্র এমন জাদুঘর, যেখানে ইতিহাস ও প্রত্নখনন একসঙ্গে তুলে ধরা হয়েছে।
আয়তন ও ব্যয় : ১২,৫০০ বর্গমিটার এলাকা। প্রকল্প ব্যয় ২৯৮ কোটি টাকা।
মোট ৫,০০০-এর বেশি প্রত্নবস্তু প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্যশস্য, DNA নমুনা ও কঙ্কালাবশেষ।
মোট ৪,০০০ বর্গমিটারের উন্মুক্ত প্রত্নখনন ক্ষেত্র রয়েছে। এখানে ১৬-১৮ মিটার গভীরতায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায়।
অভিজ্ঞতাভিত্তিক পথের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নখননে পাওয়া নিদর্শন কাছ থেকে দেখার সুযোগ পান।
UNESCO-র মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি
গত এক দশকে ভারতের বিশ্ব ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
বর্তমানে ভারতে ৪৫টি UNESCO বিশ্ব ঐতিহ্যস্থল রয়েছে।
২০২৪ সালে নয়াদিল্লিতে ৪৬-তম UNESCO বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশন অনুষ্ঠিত হয়।
ডিজিটাল মাধ্যমে জ্ঞান সংরক্ষণ
সাংস্কৃতিক ঐতিহ্যের ডিজিটাল সংরক্ষণ, জ্ঞান ভারতম
জ্ঞান ভারতম অভিযান
২০২৫ সালে চালু এই অভিযানের লক্ষ্য ভারতের পাণ্ডুলিপি ঐতিহ্য সংরক্ষণ, ডিজিটাল করা যায়।
দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও বিশ্বব্যাপী ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
জাতীয় পাণ্ডুলিপি সমীক্ষা
এবছর মার্চে জাতীয় পাণ্ডুলিপি সমীক্ষা শুরু হয়েছে। লক্ষ্য পাণ্ডুলিপি চিহ্নিত করা, নথিভুক্ত করা এবং একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করা।
সমীক্ষায় ১.১৯ কোটির বেশি পাণ্ডুলিপির তথ্য পাওয়া গেছে।
দেশে ৮ লক্ষের বেশি পাণ্ডুলিপি ডিজিটাল করা হয়েছে। এর মধ্যে ৪.৪০ লক্ষের বেশি পাণ্ডুলিপি বর্তমানে জ্ঞান ভারতম পোর্টালে জনসাধারণের জন্য উপলব্ধ।
২০২৪-৩১ সময়কালে ডিজিটাল সংরক্ষণ ও সুযোগ বাড়াতে ৪৮২.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
জাদুঘরের সংগ্রহ ডিজিটাল করা
সংস্কৃতি মন্ত্রক JATAN সফটওয়্যারের মাধ্যমে জাদুঘরের সংগ্রহ ও নথি ডিজিটাল করছে। প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে C-DAC, পুণে।
Museums of India পোর্টালের মাধ্যমে জাতীয় ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হয়েছে।
পোর্টালে আটটি জাতীয় স্তরের জাদুঘর, দুটি ASI সাইট জাদুঘর এবং পুণের ড. বাবাসাহেব আম্বেদকর জাদুঘরের ডিজিটাল সংগ্রহ রয়েছে।
এ বছর ১৫ জুলাই পর্যন্ত ৪,৮৮,৯৮৩টি প্রত্নবস্তুর মধ্যে ৩,৭৫,৭০৭টি ডিজিটাল করে অনলাইনে দেওয়া হয়েছে।
প্রযুক্তিনির্ভর ঐতিহ্য সংরক্ষণ
ঐতিহ্য নথিভুক্তকরণ ও সংরক্ষণে LiDAR, GIS-ভিত্তিক মানচিত্র এবং ড্রোন সমীক্ষা ব্যবহার করা হচ্ছে।
সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্য সংক্রান্ত তথ্য ডিজিটাল করা, নথিভুক্ত করা এবং সহজলভ্য করতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে।
সাংস্কৃতিক ও জ্ঞান সংরক্ষণে AI-এর ব্যবহার
ভারত AI-এর মাধ্যমে ভাষা, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি, শিক্ষা ও সরকারি পরিষেবার সুযোগ বাড়াচ্ছে।
BHASHINI : ২০২২ সালে সূচনা । মোটষ২২টি ভাষায় ভয়েস এবং ৩৬টি ভাষায় টেক্সট পরিষেবা। উল্লেখ্য, ৩৫০টির বেশি AI মডেল ও ৪০০ কোটির বেশি ভাষা লেনদেন। কাশী তামিল সঙ্গমম ও মহাকুম্ভ ২০২৫-এ তাৎক্ষণিক অনুবাদে ব্যবহার হয়েছে।
BharatGen : মোট ২২টি তফসিলভুক্ত ভাষার জন্য AI মডেল তৈরি করছে।
Adi-Vaani : সাঁওতালি, ভিলি, মুন্ডারি ও গোন্ডির মতো আদিবাসী ভাষা সংরক্ষণ ও পুনরুজ্জীবনে AI-ভিত্তিক প্ল্যাটফর্ম। অনুবাদ, speech-to-text, ভাষা শিক্ষা এবং লোককথা ও মৌখিক ঐতিহ্য ডিজিটাল করার সুবিধা রয়েছে।
Anuvadini, e-KUMBH, SPPEL, Sanchika ও Gyan-Setu বহুভাষিক শিক্ষা এবং বিপন্ন ভাষা ও ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণে সহায়তা করছে।
SWAYAM-এর মতো ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মে ৫ কোটির বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছেন।
বৈদিক ঐতিহ্য পোর্টাল
২০২৩ সালের মার্চে IGNCA-এর অধীনে চালু বৈদিক ঐতিহ্য পোর্টাল ভারতের বৈদিক জ্ঞান সংরক্ষণ, নথিভুক্তকরণ ও ডিজিটাল সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে।
ঋগবেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের ঐতিহ্য অন্তর্ভুক্ত।
মোট ৫০০ ঘণ্টার বেশি অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং, পাণ্ডুলিপি ও আচার-অনুষ্ঠানের নথি রয়েছে।
বৈদিক শাখা ও মৌখিক ঐতিহ্য নথিভুক্ত করে জীবন্ত জ্ঞানব্যবস্থা সংরক্ষণ করা হচ্ছে।
UNESCO-র স্বীকৃতি
বৈদিক মন্ত্রপাঠের ঐতিহ্য UNESCO-র অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।
ঋগ্বেদের পাণ্ডুলিপি UNESCO-র Memory of the World Register-এ অন্তর্ভুক্ত।
ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ
জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য অভিযান (NFHM)
২০১৫ সালে ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ, ডিজিটাল করা ও পুনরুদ্ধারের লক্ষ্যে চালু।
ভারতীয় বিভিন্ন ভাষার পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র অন্তর্ভুক্ত।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১,৪৬৯টি চলচ্চিত্রের ৪.৩ লক্ষ মিনিটের ফুটেজ ডিজিটাল করা হয়েছে।
পুনরুদ্ধার করা চলচ্চিত্রগুলি National Film Archive of India (NFAI)-তে সংরক্ষিত এবং সরকারি ওয়েবসাইটে চাহিদা অনুযায়ী দেখার সুযোগ রয়েছে।
জাতীয় ভারতীয় চলচ্চিত্র জাদুঘর (NMIC)
২০১৯ সালে ১৪০.৬১ কোটি টাকা ব্যয়ে উদ্বোধন।
১০০ বছরের বেশি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরা হয়েছে। রয়েছে প্রত্নসামগ্রী, পুরনো চলচ্চিত্র সরঞ্জাম, ছবি, স্মারক, ইন্টার্যাক্টিভ প্রদর্শনী ও মাল্টিমিডিয়া।
এ বছর মে মাসে ১৭,০০০-এর বেশি দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শন করেছেন।
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এগিয়ে নিয়ে চলা
ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে জীবন্ত যোগসূত্র। সংরক্ষণ, ডিজিটালকরণ, পুনরুদ্ধার ও প্রসারের মাধ্যমে এই ঐতিহ্য রক্ষার পাশাপাশি, জনসাধারণের সুযোগও বাড়ানো হচ্ছে। এর ফলে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্য জ্ঞান, পরিচয় ও অনুপ্রেরণার জীবন্ত উৎস হয়ে থাকবে।
তথ্যসূত্র
Ministry of Culture
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289399®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099146®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242375®=3&lang=1
https://www.indianheritage.gov.in/assets/docs/Visitors%20footfall%20at%20the%20Centrally%20Protected%20Ticketed%20Monuments%20under%20ASI%20for%20FY%202023-24.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286588®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243793®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223734®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286586®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240543®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289928®=48&lang=2
https://www.myscheme.gov.in/schemes/mgsch
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236932®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034457®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165457®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288288®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293807®=48&lang=1
Ministry of Tourism
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2041555®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227369®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196921®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150720®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238959®=3&lang=1
https://x.com/tourismgoi/status/1765670310605725718
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200321®=3&lang=1
Ministry of Housing and Urban Affairs:
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AS397_T4BASb.pdf?source=pqals
Ministry of Home Affairs:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093139®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2093525®=3&lang=2
Ministry of Information and Broadcasting:
AS453_KIMPcM.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201518®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1560338®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268814®=48&lang=2
PIB Backgrounders:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253199®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158940&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225474®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182427®=48&lang=2
Click to see PDF
*****
SSS/AS......
(रिलीज़ आईडी: 2299467)
आगंतुक पटल : 7