পরিবেশওঅরণ্যমন্ত্রক
ন্যাশনাল বায়োডায়ভার্সিটি অথরিটি মারফত সর্ষের জিনগত সম্পদ থেকে প্রাপ্ত ১৫.৫২ কোটি টাকা লভ্যাংশ বিতরণ
प्रविष्टि तिथि:
13 AUG 2026 8:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬
ন্যাশনাল বায়োডায়ভার্সিটি অথোরিটি - এনবিএ মারফত মেসার্স পায়োনিয়ার ওভারশিস কর্পোরেশন থেকে প্রাপ্ত ১৫.৫২ কোটি টাকা বিতরণ করা হল। এই কর্পোরেশন ভারতীয় জৈব বৈচিত্র্য সম্পদের ব্যবহার করে সর্ষের ১০টি বাণিজ্যিক শংকর বৈচিত্র্য তৈরি করেছে। লভ্যাংশের এই অর্থ ২৬টি স্টেট বায়োডায়ভার্সিটি বোর্ড - এসবিবি এবং তিনটি ইউনিয়ান টেরিটরি বায়োডায়ভার্সিটি কাউন্সিলে – ইউটিবিসির মধ্যে বিতরণ করা হবে। যে রাজ্যে যে পরিমাণ সর্ষের ফলন হয় তার শেয়ারের ভিত্তিতেই এই লভ্যাংশের ভাগ বিতরণ করা হবে।
মেসার্স পায়োনিয়ার ওভারশিস কর্পোরেশন নিজেরা সর্ষের ১০টি শংকর মডেল তৈরি করেছে ঠিকই কিন্তু মূল উপাদান তাদেরকে ব্যবসায়ীদের কাছ থেকে খোলা বাজার থেকেই সংগ্রহ করতে হয়েছে। তার কারণ কোনও একজন কৃষক বা কোনও একটি সম্প্রদায় নির্দিষ্টভাবে সর্ষের সৃষ্টিকর্তা নয়। এনবিএ এই লভ্যাংশের অর্থ কীভাবে বিতরণ করা হবে তা ঠিক করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।
ওই বিশেষজ্ঞ কমিটি যে পদ্ধতির নির্দেশ দিয়েছে তা এনবিএ মঞ্জুর করেছে। সেই অনুযায়ী মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত এই জৈবিক সম্পদের ভিত্তিতে লভ্যাংশের অর্থ এসবিবি/ইউটিবিসিগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়। এনবিএ চাষের এলাকা সংক্রান্ত তথ্য রাজস্থানের ভরতপুরের আইসিএআর – ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রেপসিড – মাস্টার্ড রিসার্চ (আইসিএআর- আইআইআরএমআর) থেকে সংগ্রহ করে। তারপর রাজ্যগুলির শেয়ারভিত্তিক লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়।
রাজস্থানে ভারতের প্রায় ৪২ শতাংশ সর্ষের চাষ হয়ে থাকে ফলে লভ্যাংশের সর্বাধিক অংশ পায় তারা। তাদের প্রাপ্য অর্থের পরিমাণ ৬ কোটি ৪৩ লক্ষ টাকা। এর পরের স্থান উত্তরপ্রদেশের। তারা পেয়েছে ২ কোটি ২৮ লক্ষ টাকা। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। তাদের প্রাপ্য অর্থ ১ কোটি ৮৬ লক্ষ টাকা। সারাদেশ জুড়ে প্রায় সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সর্ষের চাষ হয়ে থাকে ফলে এই লভ্যাংশ তাদের শেয়ারভিত্তিক বিতরণ করা হয়।
এনবিএ এপর্যন্ত মোট ১৮২ কোটি ৫০ লক্ষ টাকা লভ্যাংশ দিয়েছে। এরমধ্যে গত ১২ মাসে দেশে মধ্যস্থতাকারীদের ১১৬ কোটি ২২ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
ন্যাশনাল বায়োডায়ভার্সিটি অথোরিটি জৈবিক বৈচিত্র্য আইন ২০০২-এর অধীন একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করে। এটি ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীন।
SC / AB /AG
(रिलीज़ आईडी: 2299281)
आगंतुक पटल : 5