PIB Backgrounder
উন্নয়নের দিগন্ত প্রসারিত করা
গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ, অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করা
प्रविष्टि तिथि:
13 AUG 2026 12:27PM by PIB Kolkata
১৩ আগস্ট, ২০২৬
ভারতের উন্নয়নের কাহিনি গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায়ের আরও গভীরে পৌঁছে যাচ্ছে এবং পরিষেবায় প্রবেশাধিকার, নতুন সুযোগ এবং জীবনযাত্রার মানে পরিবর্তন আনছে। মৌলিক পরিষেবা ও স্থিতিস্থাপক পরিকাঠামো থেকে শুরু করে জীবিকা, দক্ষতা, শিক্ষা এবং আর্থিক নিরাপত্তা পর্যন্ত বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ভিত্তিকে আরও প্রসারিত করছে। মহিলা, আদিবাসী সম্প্রদায় এবং বিভিন্ন দুর্বল গোষ্ঠীর জন্য বিশেষভাবে নেওয়া উদ্যোগগুলি মর্যাদা ও ক্ষমতায়নের পথকে আরও শক্তিশালী করছে। এই উদ্যোগগুলি আরও বেশি সুযোগ, শক্তিশালী সম্প্রদায় এবং আরও ন্যায়সঙ্গত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ ভারতের চিত্র বদলে দিচ্ছে।
কল্যাণমূলক পরিষেবা প্রদান থেকে বিকেন্দ্রীভূত অংশীদারিত্ব
গ্রাম পঞ্চায়েতগুলিতে সরাসরি আর্থিক হস্তান্তরের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের (২০২১–২৬) অধীনে এই পরিমাণ ২.৩৬ লক্ষ কোটি টাকা থেকে ১৬তম অর্থ কমিশনের (২০২৬–৩১) অধীনে ৪.৩৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে।
গ্রামীণ উন্নয়নের জন্য কেন্দ্রীয় বাজেট বরাদ্দ ২০১৬–১৭ সালে ৮৭,৭৬৫ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২০২৬–২৭ সালে ২.৭৩ লক্ষ কোটি টাকা করা হয়েছে।
আদিবাসী বিষয়ক কেন্দ্রীয় বাজেট বরাদ্দ ২০১৬–১৭ সালে ৪,৮২৬ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২০২৬–২৭ সালে ১৫,৪২১.৯৭ কোটি টাকা করা হয়েছে।
মর্যাদার ভিত্তি: মৌলিক চাহিদায় সর্বজনীন প্রবেশাধিকার
জল জীবন মিশন
গৃহস্থালিতে কলের মাধ্যমে পানীয় জলের সংযোগ ২০১৯ সালের আগস্টে ৩.২৩ কোটি থেকে বেড়ে এ বছর ১২ আগস্টে ১৫.৯১ কোটিরও বেশি হয়েছে। এ বছর ১২ আগস্ট পর্যন্ত হর ঘর জল অভিযানের আওতায় ২.৮৯ লক্ষ গ্রাম ১০০ শতাংশ কলের মাধ্যমে পানীয় জলের সংযোগ পাওয়ার কথা জানিয়েছে।
স্বচ্ছ ভারত অভিযান - গ্রামীণ
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ১২.১৯ কোটিরও বেশি ব্যক্তিগত গৃহস্থালি শৌচাগার নির্মাণ করা হয়েছে।
২০১৯ সালে ভারতকে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত দেশ ঘোষণা করা হয়। এ বছর ১১ আগস্ট পর্যন্ত ১,২৮৮টিরও বেশি গোবরধন বায়োগ্যাস প্ল্যান্ট চালু রয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ১৪টি।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
এ বছর ১২ আগস্ট পর্যন্ত দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের মহিলাদের ১০.৫৭ কোটিরও বেশি বিনামূল্যে LPG সংযোগ দেওয়া হয়েছে।
ভারতে মোট LPG সংযোগের সংখ্যা ২০১৪ সালে ১৪.৫২ কোটি থেকে বেড়ে ২০২৬ সালে ৩৩.৩৯ কোটি হয়েছে।
সর্বজনীন গ্রাম বিদ্যুতায়ন
PM সহজ বিজলি হর ঘর যোজনা (সৌভাগ্য)-র আওতায় সারা দেশে বিদ্যুৎ সংযোগ নিতে ইচ্ছুক ১০০ শতাংশ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্য ২০১৯ সালের মার্চের মধ্যে অর্জিত হয়।
দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা-র আওতায় ১০০ শতাংশ গ্রাম বিদ্যুতায়নের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে অর্জিত হয়।
আয়ুষ্মান ভারত
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৪৫.৫১ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে।
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৯৬.৪৩ কোটি ABHA অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ১.৮৬ লক্ষেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির বর্তমানে চালু রয়েছে।
সকলের জন্য খাদ্য সুরক্ষা
PM গরীব কল্যাণ অন্ন যোজনা-র আওতায় ৮১.৩৫ কোটিরও বেশি সুবিধাভোগীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়।
এ বছর ২৯ জুলাই পর্যন্ত PDS-এর আওতায় ৯৯.৮ শতাংশ ন্যায্য মূল্যের দোকান আধার-ভিত্তিক বণ্টনের জন্য স্বয়ংক্রিয় করা হয়েছে।
এ বছর ২৯ জুলাই পর্যন্ত সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে রেশন কার্ড ১০০ শতাংশ ডিজিটাইজড করা হয়েছে।
এবছর ২৯ জুলাই পর্যন্ত ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড-এর আওতায় ২২১ কোটিরও বেশি পোর্টেবিলিটি লেনদেন নথিভুক্ত হয়েছে।
সমগ্র শিক্ষা অভিযান (সর্ব শিক্ষা অভিযান)
২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে ৪,০৭৩টি বিদ্যালয় উন্নীত করা হয়েছে এবং ১.৪৯ লক্ষ ICT ও ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও, ২৫,০০০টি বিদ্যালয় দক্ষতা শিক্ষার আওতায় রয়েছে।
৯৭.৩ শতাংশ বিদ্যালয়ে কার্যকরী মহিলা স্যানিটেশন সুবিধা রয়েছে।
প্রাথমিক স্তরে ছাত্রীদের বিদ্যালয়ছুটের হার ২০১৩-১৪ সালে ৪.৬ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে ০.১ শতাংশ হয়েছে। মাধ্যমিক স্তরে এই হার ২০১৩-১৪ সালে ১৪.৫ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ সালে ৮ শতাংশ হয়েছে।
আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ এবং নাম নথিভুক্তির হারে উন্নতি
২০১৯ সালে বিদ্যমান SC, ST এবং OBC সংরক্ষণ শ্রেণীর বাইরে থাকা প্রার্থীদের জন্য ১০ শতাংশ EWS সংরক্ষণ চালু করা হয়। এই সিদ্ধান্তের ফলে সাধারণ শ্রেণীর আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তিরা উপকৃত হন।
২০২৫-২৬ সালে প্রাথমিক স্তরে গ্রস এনরোলমেন্ট রেশিও (GER) ৮৯.৪ এবং মাধ্যমিক স্তরে ৮১.৫ নথিভুক্ত হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে GER ২০১৪-১৫ সালের ৪৬.৪ থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৬১.৭ হয়েছে।
বেটি বাঁচাও বেটি পঢ়াও
মাধ্যমিক স্তরে (নবম-দশম শ্রেণী) ছাত্রীদের গ্রস এনরোলমেন্ট রেশিও (GER) ২০১৪-১৫ সালে ৭৫.৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৮৩.৪ শতাংশ হয়েছে।
কস্তুরবা বালিকা বিদ্যালয় এবং PM eVidya
অনুমোদিত বিদ্যালয়ের সংখ্যা ২০১৪-১৫ সালে ৩,৬০৯ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ৫,৬৩৯ হয়েছে। ২০২৪-২৫ পর্যন্ত চালু KGBV-এর সংখ্যা ৫,১৩৩।
নাম নথিভুক্তির সংখ্যা ২০১৪-১৫ সালে ৩.৫২ লক্ষ থেকে বেড়ে ২০২৪ সালে ৭.১১ লক্ষ হয়েছে।
SWAYAM পোর্টাল (ভারতের নিজস্ব MOOC প্ল্যাটফর্ম)-এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৬.৫ কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে। এ বছর ১২ আগস্ট পর্যন্ত DIKSHA-তে ২.৩৫ কোটি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন।
ভিত্তি শক্তিশালীকরণ: পরিকাঠামো ও সংযোগ
প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ PMAY-G-এর আওতায় ৩.৯১ কোটিরও বেশি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং ৩.১৩ কোটি বাড়ির নির্মাণ সম্পন্ন হয়েছে (১২ আগস্ট, ২০২৬ পর্যন্ত)।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা
২০২৬ সালের জুন পর্যন্ত, যোগ্য বসতিগুলির ৯৯.৬ শতাংশকে সর্ব-মরশুম সহনশীল সড়কের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
সম্পন্ন সড়কের দৈর্ঘ্য ২০০০ সালের মে থেকে ২০১৪ সালের মে পর্যন্ত ৩.৮৬ লক্ষ কিলোমিটার থেকে বেড়ে ২০১৪ সালের মে থেকে এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৪.১৩ লক্ষ কিলোমিটার হয়েছে।
২০১৪ সালের মে থেকে এ বছর ১২ আগস্ট-এর মধ্যে সম্পন্ন সেতুর সংখ্যা ৪৮৪ থেকে বেড়ে ১০,৪০৪ হয়েছে।
গ্রাম পঞ্চায়েতগুলির ডিজিটালাইজেশন
ভারতনেট-এর আওতায় ২০২৬ সালের মে পর্যন্ত ২.১৯ লক্ষ গ্রাম পঞ্চায়েত (GP) সংযুক্ত হয়েছে।
ই-গ্রামস্বরাজ-এর মাধ্যমে ২০২৬ সালের জুন পর্যন্ত ৩ লক্ষ কোটি টাকারও বেশি অর্থের পেমেন্ট প্রক্রিয়াকরণ করা হয়েছে।
এ বছর জুন পর্যন্ত ১.২৮ লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত সভার সারাংশ তৈরি করতে সভাসার ব্যবহার করছে।
সমৃদ্ধির পথ: জীবিকা, দক্ষতা ও আর্থিক নিরাপত্তা
দীনদয়াল অন্ত্যোদয় যোজনা - ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (DAY-NRLM)
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ১০.১৯ কোটি পরিবারকে ৯৪.৪৬ লক্ষ SHG-এর আওতায় আনা হয়েছে।
এ বছর ২৯ জুলাই পর্যন্ত ৩.৪৬ কোটি লাখপতি দিদি তৈরি হয়েছে।
প্রকল্পগুলির শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি রিসোর্স পার্সনদের ভূমিকা
বর্তমানে ৯ লক্ষেরও বেশি CRP সক্রিয় রয়েছেন। তাঁরা কৃষি, ব্যাঙ্কিং, বিমা এবং পুষ্টির মতো বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন।
এর মধ্যে রয়েছেন ৫০,৫৪৮-এরও বেশি ব্যাঙ্ক সখী, ১.৯১ লক্ষ কৃষি সখী, ২,০১২ জন মৎস্য সখী এবং ১.৭০ লক্ষ পশু সখী।
সেল্ফ-হেল্প এন্টারপ্রেনার মার্ট (SHE-Mart)-এর সূচনা
২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে এর ঘোষণা করা হয়েছে, যার লক্ষ্য ১ কোটি মহিলাকে উপকৃত করা।
SHG ব্যবস্থার আওতায় মহিলাদের জন্য সম্প্রদায়ের মালিকানাধীন খুচরো বিক্রয় কেন্দ্র গড়ে তোলাই এর লক্ষ্য।
দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা
প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা ২০১৪-১৫ সালে ৪৩,০৩৮ থেকে বেড়ে এ বছর ১১ আগস্ট পর্যন্ত ১৮.৪৫ লক্ষ হয়েছে।
কর্মসংস্থানে নিযুক্ত প্রার্থীর সংখ্যা ২০১৪-১৫ সালে ২১,৪৪৬ থেকে বেড়ে এ বছর ১১ আগস্ট পর্যন্ত ১২.৩৫ লক্ষ হয়েছে।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা
সূচনার পর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১.৬৪ কোটিরও বেশি যুবক-যুবতী দক্ষতা প্রশিক্ষণ পেয়েছেন।
বিকশিত ভারত - রোজগার ও আজীবিকা মিশন (গ্রামীণ)-এর গ্যারান্টি
২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ অর্থবর্ষের মধ্যে সৃষ্ট মোট পার্সনডে ছিল ১,৬৬০ কোটি। অন্যদিকে, ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে তা বেড়ে ৩,০২৯ কোটি হয়েছে।
মহিলাদের অংশগ্রহণ ২০১৩-১৪ অর্থবর্ষে ৪৮ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ৫৮.১৯ শতাংশ হয়েছে।
ই-শ্রম পোর্টাল
নিবন্ধনের সংখ্যা ২০২১ সালের ডিসেম্বরের ১৪.৪০ কোটি থেকে বেড়ে এ বছর ১২ আগস্ট-এ ৩১.৮৭ কোটি হয়েছে।
PM বিশ্বকর্মা যোজনা এ বছর
১২ আগস্ট পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি প্রথাগত কারিগর নিবন্ধিত হয়েছেন।
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ২৪.৩২ লক্ষ কারিগর দক্ষতা প্রশিক্ষণ পেয়েছেন এবং ১৭.৭০ লক্ষ কারিগর টুলকিট পেয়েছেন।
PM স্বনিধি
সুবিধাভোগীর সংখ্যা ২০২১ সালের নভেম্বরের ২৬.৩৭ লক্ষ থেকে বেড়ে এ বছর ১২ আগস্ট, ২০২৬-এ ৭৮.১৭ লক্ষ হয়েছে। একই সময়ে ১৮,৯৭১.১৮ কোটি টাকা মূল্যের ঋণ বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীদের ৪৬ শতাংশ মহিলা।
PM মুদ্রা যোজনা
অনুমোদিত মোট ঋণের সংখ্যা ২০১৬ সালের ৩.৪৯ কোটি থেকে বেড়ে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৫৯.১৪ কোটিরও বেশি হয়েছে।
PM জনধন যোজনা
সুবিধাভোগীর সংখ্যা ২০১৫ সালের আগস্টের ১৭.৯ কোটি থেকে বেড়ে এ বছর ১২ আগস্ট-এ ৫৮.৯০ কোটি হয়েছে।
সামাজিক সুরক্ষার পরিধি সম্প্রসারণ
ন্যাশনাল পেনশন সিস্টেম-এর আওতায় সুবিধাভোগীর সংখ্যা ২০১৬-১৭ সালে ১.০৫ কোটি থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ২.১৭ কোটি হয়েছে।
অটল পেনশন যোজনা-র আওতায় সুবিধাভোগীর সংখ্যা ২০১৬-১৭ সালে ৪৮.৮০ লক্ষ থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ৯.২৯ কোটি হয়েছে।
২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা-র আওতায় ২৭.৯০ কোটি মানুষ রয়েছেন।
১ জুলাই, ২০২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা-র আওতায় ৫৮.৭৮ কোটি মানুষ রয়েছেন।
২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা-র আওতায় ৫৪ লক্ষেরও বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নিবন্ধিত হয়েছেন।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে আদিবাসী উন্নয়নে গতি আনা
প্রধানমন্ত্রী জনজাতীয় আদিবাসী ন্যায় মহা অভিযান (PM-JANMAN) এ বছর
৫ আগস্ট পর্যন্ত ৫৪০টি বন ধন বিকাশ কেন্দ্র (VDVK) অনুমোদিত হয়েছে। এর ফলে বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠীর ৪৬,০৪২ জন উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন (PM-JVM)
২০২৬ সালের আগস্ট পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৪,১৭২টি বন ধন বিকাশ কেন্দ্র অনুমোদিত হয়েছে এবং ১২.৪৮ লক্ষ আদিবাসী উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান (PM-JUGA)
এটি ১৭টি মন্ত্রকের প্রচেষ্টাকে একত্রিত করে এবং আদিবাসী-অধ্যুষিত গ্রাম ও PVTG বসতিগুলিতে দীর্ঘদিনের ঘাটতি পূরণের উপর গুরুত্ব দেয়।
PM-JUGA-এর আওতায় বিভিন্ন ক্ষেত্রে ও মন্ত্রকের মধ্যে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিতভাবে, মিশন মোডে পরিষেবা প্রদানের উপর ক্রমশ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত ১২ বছরে-
৭.৬০ লক্ষ আদিবাসী পরিবারের বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ২৮,৩০৩টি আদিবাসী গ্রামে পানীয় জলের সুবিধা পৌঁছেছে।
৫৯,৮১২টি আদিবাসী পরিবার ও সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং আদিবাসী এলাকায় ৬৫৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে।
আদিবাসী শিক্ষার্থীদের জন্য ৬৯২টি হস্টেলও অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY)
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৪.১৬ লক্ষেরও বেশি তফসিলি জাতি (SC) পরিবারের বাড়ি নির্মাণ করা হয়েছে, ৪.১৭ লক্ষেরও বেশি SC পরিবার স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছে এবং ৩.৫৭ লক্ষেরও বেশি SC পরিবারের নিজস্ব শৌচাগার রয়েছে।
এ বছর ১২ আগস্ট পর্যন্ত ১৭,৫৭৮টি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
এক্লব্য মডেল রেসিডেনশিয়াল স্কুল (EMRS)
চালু বিদ্যালয়ের সংখ্যা ২০১৪-১৫ সালের ১২৯টি থেকে বেড়ে ১২ আগস্ট, ২০২৬ পর্যন্ত ৫১১টি হয়েছে।
১২ আগস্ট, ২০২৬ পর্যন্ত EMRS-গুলিতে নাম নথিভুক্ত শিক্ষার্থীর সংখ্যা ১.৬৮ লক্ষ।
PM-YASASVI
২০২৪-২৫ অর্থবর্ষে ২০.৬১ লক্ষ শিক্ষার্থী প্রি-ম্যাট্রিক বৃত্তি এবং ২৪.৫৩ লক্ষ শিক্ষার্থী পোস্ট-ম্যাট্রিক বৃত্তি পেয়েছে।
তফসিলি উপজাতি (ST) শিক্ষার্থীদের জন্য বৃত্তি
২০২৪ সালের এপ্রিল থেকে ১২ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রি-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে ২৮.৯৯ লক্ষেরও বেশি আদিবাসী শিক্ষার্থী উপকৃত হয়েছে।
ST শিক্ষার্থীদের জন্য ন্যাশনাল ফেলোশিপ ২০২৫-২৬ সালে ২,৯৬১ জন গবেষককে সহায়তা করেছে। সুবিধাভোগীদের ৫৬ শতাংশ মহিলা।
স্কলারশিপ ফর হায়ার এডুকেশন ফর ইয়ং অ্যাচিভার্স স্কিম (SHREYAS)
SC শিক্ষার্থীদের জন্য টপ-ক্লাস এডুকেশন প্রকল্পের মাধ্যমে ২০২৫-২৬ সালে ৮,৫৭১ জন শিক্ষার্থী IIT, IIM, NIT এবং AIIMS-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছে।
ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম (NAMASTE)
এ বছর জুলাই পর্যন্ত ৮৯,৯১৫ জন নিকাশি নালা ও সেপটিক ট্যাঙ্ক কর্মী এবং ২.৮১ লক্ষেরও বেশি বর্জ্য সংগ্রাহকের তথ্য যাচাই করা হয়েছে।
ডি-নোটিফায়েড ট্রাইবস-এর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রকল্প (SEED)
২০২৫-২৬ সালে ৪,৪৮৫ জন ডি-নোটিফায়েড ট্রাইব (DNT) শিক্ষার্থীর শিক্ষাগত ক্ষমতায়নের জন্য ২৬.৭৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ সালে স্বাস্থ্য সংক্রান্ত উপাদানের আওতায় DNT পরিবারগুলিকে ৭৩,৫৬৯টি আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু করা হয়েছে।
তথ্যবিবরণী
Ministry of Jal Shakti
https://gobardhan.sbm.gov.in/
https://ejalshakti.gov.in/jjmreport/jjmindia.aspx
https://sbm.gov.in/sbmgdashboard/statesdashboard.aspx
Ministry of Housing & Urban Affairs
https://pmsvanidhi.mohua.gov.in/Home/PMSDashboard
Ministry of Health & Family Welfare
https://dashboard.nha.gov.in/public/
https://dashboard.abdm.gov.in/abdm/
https://aam.mohfw.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294278®=48&lang=1
Ministry of Consumer Affairs, Food & Public Distribution
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU1711_fUMnpm.pdf?source=lsapps
https://dfpd.gov.in/pradhan-mantri-garib-kalyan-anna-yojana/en
Ministry of Finance
https://sansad.in/getFile/annex/271/AS91_36800U.pdf?source=pqars
https://pmjdy.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287200®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287200®=48&lang=2
Ministry of Education
https://diksha.gov.in/data/
https://swayam.gov.in/
https://dashboard.udiseplus.gov.in/#
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/1711/AS444.pdf?source=pqals
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158809&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157341&ModuleId=3®=3&lang=1
Ministry of Rural Development
https://lokos.dord.gov.in/home#/
https://pmgsy.dord.gov.in/dbweb
https://x.com/MoRD_GoI/status/2063930187511922850
https://dashboard.dord.gov.in/dashboardnew/mgnrega.aspx
https://pmayg.gov.in/netiay/PBIDashboard/PMAYGDashboard.aspx
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297790®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288999®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290658®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2112680®=48&lang=2
Ministry of Panchayati Raj
https://x.com/mopr_goi/status/2067496574595575823
Ministry of Labour & Employment
https://eshram.gov.in//dashboard
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293891®=48&lang=1
Ministry of MSMEs
https://pmvishwakarma.gov.in/
Ministry of Tribal Affairs
https://pmagy.gov.in/
https://nests.tribal.gov.in/
https://dashboard.tribal.gov.in/
https://dbttribal.gov.in/PrePostRPT.aspx?Ret=VGB==
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286362®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209488®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253348®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294712®=6&lang=1
Ministry of Petroleum & Natural Gas
https://www.pmuy.gov.in/index.aspx
Niti Aayog
https://niti.gov.in/sites/default/files/2026-05/School-Education-System-in-India.pdf
Click here to see PDF
SSS/RP........
(रिलीज़ आईडी: 2299057)
आगंतुक पटल : 7