আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আদালতগুলিতে মহিলাবান্ধব পরিকাঠামো

प्रविष्टि तिथि: 13 AUG 2026 3:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬ 

 


বিচার বিভাগের পরিকাঠামোগত সুযোগ সুবিধা গড়ে তোলার প্রাথমিক দায়িত্ব রাজ্য সরকারের। যদিও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেলা এবং অধস্তন আদালতগুলিতে পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় স্পনসর্ড প্রকল্প(সিএসএস)-এর  রূপায়ণ করা হয়। এই কাজ ১৯৯৩-৯৪ সাল থেকেই চলছে। ৫টি এলাকাকে এই প্রকল্প ক্ষেত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হল, আদালত কক্ষ, বিচার বিভাগীয় আধিকারিকদের আবাসন, আইনজীবীদের কক্ষ, শৌচালয় এবং ডিজিটাল কম্পিটার কক্ষ। 


আদালত কক্ষে মহিলাবান্ধব পরিকাঠামো সহ সুনির্দিষ্ট কতগুলি দিক হাইকোর্ট এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। হাইকোর্টের বিল্ডিং পরিকাঠামো কমিটি আদালত কক্ষের নকশা অনুমোদন করে। কিন্তু সেই প্রকল্পের তহবিল প্রদান করা হয় সিএসএস মারমত। যদিও সিএসএস নির্দেশিকায় আদালত কক্ষের ব্যাপারে যথাযথ নির্দেশিকা সুপ্রিম কোর্টের ন্যাশনাল কোর্টস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রস্তাবের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। বিভিন্ন রাজ্য এবং সিপিডব্লুডি এই নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করে আসছে। 


রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন, আইন ও বিচার বিভাগের (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল।  

 


SC / AB /AG


(रिलीज़ आईडी: 2299048) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu