বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

উমঙ্গ এবং ডিজিলকারের মাধ্যমে নাগরিককেন্দ্রিক ডিজিটাল জনপরিষেবা প্রদানের উদ্যোগকে প্রসারিত করছে কেন্দ্র

प्रविष्टि तिथि: 12 AUG 2026 1:40PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২৬


প্রযুক্তির গণতন্ত্রীকরণ এবং নাগরিকদের ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গী অনুযায়ী ভারত সরকার ২০১৫-র জুলাইয়ে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সূচনা করে। এর অন্যতম দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল উমঙ্গ (ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ-এজ গভর্নেন্স) এবং ডিজিলকার মঞ্চ।

২০২৬ এর ৩১ জুলাইয়ের হিসেব অনুযায়ী উমঙ্গ মঞ্চে প্রায় ২৫৭৫ ধরণের পরিষেবা পাওয়া যায় (কেন্দ্রীয় স্তরে : ৮৮০; রাজ্য স্তরের : ১৯৬৫)। ডিজিলকারের সুবিধা পাওয়া যায় ৫৪৩৭ ধরণের নথি / পরিষেবার ক্ষেত্রে (কেন্দ্রীয় স্তরে : ৬৬১ ; রাজ্য স্তরের : ৪৭৭৬)।

উমঙ্গে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১১.৬৬ কোটি। গত ৩ বছরে এই মঞ্চে আদান প্রদানের সংখ্যা ৭৯৮ কোটি। ডিজিলকারে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৭২.৪৩ কোটি। এই মঞ্চে আদান প্রদানের সংখ্যা ৭২.৮৬ কোটি।

গ্রামাঞ্চলে ডিজিটাল পরিষেবার প্রসারে সরকার সাধারণ পরিষেবা কেন্দ্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। ২০২৬-এর ৩০ জুনের হিসেব অনুযায়ী গ্রাম পঞ্চায়েত স্তরে ৪,০৭,১১২টি সাধারণ পরিষেবা কেন্দ্র সক্রিয়। এর ৭০,০৬৯টি মহিলাদের দ্বারা পরিচালিত।

উমঙ্গ এবং ডিজিলকার ব্যবহার করা যায় মোবাইল ফোনেই। বিভিন্ন ভাষায় এই দুটি মঞ্চের সুবিধা পাওয়া যায়।

৭.৮.২০২৬ তারিখে রাজ্যসভায় এই মর্মে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2298982) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Bengali , Assamese , Tamil , Kannada