রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

বাংলাদেশ রেলওয়ের জন্য কাপুরথালার রেল কামরা কারখানায় তৈরি ১৯টি এলএইচবি কোচের রেক রওনা হচ্ছে

प्रविष्टि तिथि: 11 AUG 2026 8:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ আগস্ট, ২০২৬


১২ আগস্ট বাংলাদেশ রেলওয়ের জন্য কাপুরথালার রেল কামরা কারখানায় তৈরি ১৯ টি এলএইচবি কোচ রওনা হওয়ার সঙ্গে সঙ্গে এই সংস্থা আরও একটি মাইলফলক স্পর্শ করছে। 

এই রেকটিতে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার রয়েছে। 

কামরাগুলির নকশা বেশ বৈশিষ্ট্যপূর্ণ। সচরাচর এলএইচবি কোচে তা চোখে পড়ে না। কোচগুলি তৈরি হয়েছে বাংলাদেশ রেলওয়ের চাহিদার কথা মাথায় রেখে। রয়েছে সিসিটিভি, শিশু পরিচর্যা কক্ষ এবং প্রার্থনা কক্ষ। বাংলাদেশে বহু সময়েই কামরার ছাদে যাত্রীরা ভিড় করেন। সেকথা মাথায় রেখে তৈরি হয়েছে এই কামরাগুলির ছাদ। কোচগুলি বিশেষভাবে মজবুত করে তৈরি করা হয়েছে যাতে দুর্ঘটনাজনিত সংঘর্ষের অভিঘাত যথা সম্ভব কম হয়। এক্ষেত্রে ইউরোপের ইএন- ১৫২২৭ গুণমান বজায় রাখা হয়েছে। কোচগুলির বিদ্যুৎ প্রণালী এমনভাবে তৈরি যা ৪১৫ভি মাত্রায় কাজ করতে পারে। সাধারণত ভারতীয় রেলে ৭৫০ভি মাত্রার বিদ্যুৎ প্রণালী ব্যবহার করা হয়। 

রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)এবং বাংলাদেশ রেলওয়ের অংশীদারিত্ব দীর্ঘদিনের। ২০১৫-১৬-য় এখান থেকেই বাংলাদেশে গিয়েছিল ১২০টি ব্রডগেজ এলএইচবি কোচ। এর পরেও ২০২৪-এ ২০০ টি ব্রডগেজ কোচ বাংলাদেশে গিয়েছিল আরসিএফ থেকে।    


 

SC/AC/SG.


(रिलीज़ आईडी: 2298118) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada