স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচির অগ্রগতি, রাজ্য সভায় তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫১টি জেলায়, যার মধ্যে ৪৪টি সংযুক্ত জেলা রয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
পিএমএনডিপি কর্মসূচির আওতায় ১,৮৫৬টি হেমোডায়ালাইসিস কেন্দ্র রয়েছে এবং এসব কেন্দ্রে ১৩,৫৩৫টি হেমোডায়ালাইসিস মেশিন চালু রয়েছে
পিএমএনডিপি'র অধীনে ত্রিপুরায় গত দুটি অর্থবছরে মোট ১৬ টি হেমোডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করা হয়েছে
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:32PM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ আগস্ট, ২০২৬: জনস্বাস্থ্য’ এবং ‘হাসপাতাল’ রাজ্যের বিষয়। তবে ডায়ালিসিস পরিষেবা-সহ স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো শক্তিশালী করার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করে।
জেলাস্তরের হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করে হেমোডায়ালাইসিস পরিষেবার সুযোগ আরও বাড়ানো এবং যোগ্য রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচি চালু করা হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই কর্মসূচি দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫১টি জেলায় (৪৪টি সংযুক্ত জেলা-সহ) ১,৮৫৬টি হেমোডায়ালাইসিস কেন্দ্রের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এই কেন্দ্রগুলিতে রয়েছে মোট ১৩,৫৩৫টি হেমোডায়ালাইসিস মেশিন।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বার্ষিক ‘প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যান’ এ ঘাটতি বিশ্লেষণের ভিত্তিতে যে প্রস্তাব দেওয়া হয়, তার ভিত্তিতেই পিএম এন ডি পি'র অধীনে ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করা হয়। এই প্রস্তাবগুলি ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে বিবেচনা করা হয় এবং ‘রেকর্ড অব প্রসিডিংস’ -এর মাধ্যমে অনুমোদন জানানো হয়।
মন্ত্রক ‘কমন রিভিউ মিশন’ এর মাধ্যমে এবং উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শনের মাধ্যমে এই কর্মসূচির নিয়মিত পর্যবেক্ষণ করে। এই পর্যালোচনার সময় কোনও ডায়ালাইসিস কেন্দ্র চালু না থাকলে, সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে বলা হয়।
ডায়ালাসিস কেন্দ্র সময়মতো চালু করা এবং ডায়ালাইসিস টেকনিশিয়ান-সহ পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপর বর্তায়।
প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচির অধীনে ত্রিপুরায় ২০২৪-২৫ অর্থবর্ষে ৮টি এবং ২০২৫-২৬ অর্থবর্ষেও ৮টি হেমোডায়ালাইসিস কেন্দ্র স্থাপিত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানান।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2297730)
आगंतुक पटल : 8