শিল্পওবাণিজ্যমন্ত্রক
অগ্রিম অনুমোদন এবং রপ্তানিতে উৎসাহদানের জন্য মূলধনী পণ্য প্রকল্পের আওতায় রপ্তানিতে বাধ্যতামূলক অব্যাহতি সংক্রান্ত শংসাপত্রের আবেদনের জন্য শুল্ক পরিশোধ সংক্রান্ত কাগজের চালান বাতিল করল ডিজিএফটি
প্রকাশিত:
10 AUG 2026 1:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ অগাস্ট ২০২৬
রপ্তানিকারকরা যাতে সহজেই ব্যবসা করতে পারেন তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহানির্দেশক (ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড- ডিজিএফটি) অগ্রিম অনুমোদন এবং রপ্তানিতে উৎসাহদানের জন্য মূলধনী পণ্য প্রকল্পের আওতায় রপ্তানির সময় বাধ্যতামূলক অব্যাহতি সংক্রান্ত শংসাপত্র (এক্সপোর্ট অবলিগেশন ডিসচার্জ সার্টিফিকেট -ইওডিসি)-এর জন্য আবেদনের সময় শুল্ক পরিশোধ সংক্রান্ত কাগজের চালান জমা দেওয়ার আর কোন প্রয়োজন নেই বলে জানিয়েছে । এখন থেকে কাস্টমস বা আইসগেট থেকে লাইসেন্স-ভিত্তিক স্বেচ্ছায় শুল্ক পরিশোধের তথ্য ডিজিএফটি-এর অনলাইন ব্যবস্থায় পাওয়া যাবে। এর ফলে সংশ্লিষ্ট অনুমোদনের সময় শুল্ক পরিশোধ করার সময় প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়েছে কিনা সেই বিষয়টি সরাসরি যাচাই করা সম্ভব হবে।
ব্যবসা বাণিজ্য যাতে সহজেই করা যায়, তার জন্য সরকারের বৃহত্তর ডিজিটাল রূপান্তর কর্মসূচির একটি অংশ এই পদক্ষেপ, যার উদ্দেশ্য হলো একটি দক্ষ এবং আস্থার ওপর গড়ে ওঠা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার এবং কাগজের নথিপত্রের ওপর নির্ভরতা কমানোর মাধ্যমে, এই পদক্ষেপ "ন্যূনতম সরকার, সর্বোচ্চ সুশাসন" (মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্ন্যান্স)-এর ধারণাকে শক্তিশালী করে। এর ফলে রপ্তানিকারকরা ব্যবসা-বাণিজ্যর উন্নতির ওপর আরও বেশী নজর দিতে পারবেন।
অগ্রিম অনুমোদন প্রকল্পের আওতায় বেশ কিছু উপকরণের বিনাশুল্কে আমদানির সুযোগ রয়েছে। অন্যদিকে রপ্তানিতে উৎসাহদানের জন্য মূলধনী পণ্য প্রকল্পের আওতায় কম বা বিনা শুল্কে মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ পাওয়া যায়। দুটি ক্ষেত্রেই রপ্তানির বাধ্যবাধকতা সংক্রান্ত নিয়মগুলি পূরণের শর্ত প্রযোজ্য থাকে। যে সব পণ্য রপ্তানি করা হবে, সেগুলির জন্য যে নিয়ম রয়েছে, সেগুলি পুরোপুরি পূরণ না করা হলে, অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান মকুব করা শুল্কের আনুপাতিক অংশ এবং নির্ধারিত সুদ স্বেচ্ছায় পরিশোধ করে বিষয়টি বৈধ করেন। আগে, এই ধরনের অর্থ পরিশোধের জন্য সশরীরে গিয়ে কাগজের মাধ্যমে জমা দিতে হতো এবং আঞ্চলিক কর্তৃপক্ষ সেই আবেদনগুলি হাতে কলমে যাচাই করত।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুনঃ-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026810949601.pdf
SC/CB/NS
(রিলিজ আইডি: 2297256)
ভিজিটরের কাউন্টার : 27