প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের ক্রমবর্ধমান স্বনির্ভর মেড-টেক পরিমণ্ডল নিয়ে একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 08 AUG 2026 1:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর 'মেড-টেক' (চিকিৎসা-প্রযুক্তি) পরিমণ্ডল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জে পি নাড্ডার লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী বলেন যে, দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পিএলআই ও 'মেডিক্যাল ডিভাইস পার্ক'-এর মতো বিভিন্ন প্রকল্পের ফলে এই স্বনির্ভরতা অর্জিত হচ্ছে। এর মাধ্যমে সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক মেড-টেক অংশীদার হিসেবে গড়ে উঠছে।

 

প্রধানমন্ত্রী এক্স-এ এক পোস্টে লিখেছেন:

 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডা ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর মেড-টেক পরিমণ্ডলের বিষয়টি তুলে ধরেছেন, যা দেশীয় উৎপাদন, আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং পিএলআই ও মেডিক্যাল ডিভাইস পার্কের মতো প্রকল্পের মাধ্যমে চালিত হচ্ছে। তিনি বলেন, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবার ওপর গুরুত্ব দিয়ে ভারত ক্রমশ একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক মেড-টেক অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করছে।

 

 

https://hindustantimes.com/opinion/indias-march-towards-self-reliance-in-medtech-101786121787652.html

 

 

https://x.com/PMOIndia/status/2085991831096180912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2085991831096180912%7Ctwgr%5Ea08808972c83554bbd5b8e0d28f56316da69163e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2296477reg%3D3lang%3D1

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2296538) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam