মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত ১৩৫.৮৭ কিলোমিটারের চার লেনের মহাসড়ক নির্মাণে অনুমোদন মন্ত্রিসভার, খরচ হবে ৮৯৭০.২০ কোটি টাকা

प्रविष्टि तिथि: 06 AUG 2026 4:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি আজ আসামে এনএইচ-১৫ - এর অধীনে ১৩৫.৮৭১ কিলোমিটার দীর্ঘ ৪-লেনের 'অ্যাক্সেস-কন্ট্রোলড' (প্রবেশ-নিয়ন্ত্রিত) গুয়াহাটি-তেজপুর করিডোর উন্নয়নের অনুমোদন দিয়েছে। ৮৯৭০.২০ কোটি টাকা ব্যয়ে 'বিল্ড-অপারেট-ট্রান্সফার' মডেলে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

 

এই প্রকল্পের আওতায় তেজপুর বাইপাসে ৪.৯ কিলোমিটার দীর্ঘ একটি জরুরি অবতরণ ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সমন্বয়ে চূড়ান্ত করা এই সুবিধাটি ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে অবস্থিত এনএইচ-২৭ (পূর্ব-পশ্চিম করিডোর)-এ যানজট কমাতে সহায়তা করবে। প্রকল্পটিতে ৫৮.৭ কিলোমিটার দীর্ঘ ৫টি প্রধান বাইপাস নির্মাণের সংস্থান রয়েছে, যা বাইহাটা চারিয়ালি, সিপাজার, খারুপেটিয়া, ডেকিয়াজুলি এবং তেজপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে যাওয়া রাস্তায় যানজট কমাবে।

 

 

এছাড়া, প্রকল্পটিতে ১৫টি বড় সেতু, ৩০টি ছোট সেতু, ১৯টি ফ্লাইওভার এবং তেজপুর বাইপাসে ১টি এলিফেন্ট আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা রয়েছে। যেহেতু প্রকল্পটি 'অ্যাক্সেস-কন্ট্রোলড' বা প্রবেশ-নিয়ন্ত্রিত হিসেবে গড়ে তোলা হচ্ছে, তাই যানবাহনের 'ক্রস মুভমেন্ট' বজায় রাখার জন্য ৪৬টি আন্ডারপাস, ১৯টি ফ্লাইওভার এবং ২১০ কিলোমিটার সার্ভিস রোডও নির্মাণ করা হবে।

 

 

এই প্রকল্প যাতায়াতের সময় অর্ধেক কমিয়ে আনবে, সামগ্রিক সড়ক নিরাপত্তা উন্নত করবে, জ্বালানি দক্ষতা বাড়াবে এবং যানবাহন পরিচালনার খরচ কমাবে; যার ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

 

প্রকল্পটি আসাম ও অরুণাচল প্রদেশ জুড়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক এবং লজিস্টিক কেন্দ্রগুলির মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া, এই উন্নত করিডোরটি ৮টি 'পিএম গতি-শক্তি' অর্থনৈতিক কেন্দ্র (৮টি শিল্প পার্ক), ২টি সামাজিক কেন্দ্র (দারাং ও উদালগুড়ির মতো ২টি উচ্চাকাঙ্ক্ষী জেলা, ৩টি পর্যটন কেন্দ্র (মা কামাখ্যা মন্দির, কাজিরাঙা জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান) এবং ৭টি লজিস্টিক কেন্দ্র (৩টি প্রধান রেলওয়ে স্টেশন, ২টি বিমানবন্দর, ২টি জলপথ টার্মিনাল)-এর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। 

 

 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2295802) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam