কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৩.৭৩১ কোটি টাকা খরচে ভারতের ন্যাশনাল ইউনিফায়েড স্কিম ফর কমপ্রেসড বায়োগ্যাস গোবর্ধন অনুমোদন করল

प्रविष्टि तिथि: 06 AUG 2026 4:08PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৬ অগাস্ট  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৩.৭৩১ কোটি টাকা খরচে ভারতের ন্যাশনাল ইউনিফায়েড স্কিম ফর কমপ্রেসড বায়োগ্যাস গোবর্ধন অনুমোদন করল। 

গোবর্ধন ভারতের স্বচ্ছ শক্তির যাত্রাপথে একটি মোড় ঘোরানো মুহূর্ত। এটি দেশের কৃষি অবশিষ্ট, গোবর, পুরসভার জৈব বর্জ্যকে স্বচ্ছ জ্বালানি, জৈব সার, গ্রামীণ উপার্জন এবং জাতীয় অর্থনৈতিক মূল্যের আমূল রূপান্তর ঘটাবে। 

২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬-এর মধ্যে এই কর্মসূচি রূপায়িত হবে। ভারতের ভবিষ্যৎ নিশ্রিত শক্তির একটি প্রধান স্তম্ভ হয়ে উঠবে কমপ্রেসড বায়ো গ্যাস। এই কর্মসূচির লক্ষ্য ঘরোয়া সিবিজি উৎপাদন ১০ গুণ বাড়ানো, বৃহৎ মাত্রায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং দেশ জুড়ে একটি প্রাণবন্ত চক্রাকার জৈব অর্থনীতি সৃষ্টি করা। 

এতে সরকারের স্পষ্ট ভাবনার প্রতিফলন ঘটাচ্ছে : ভারতের বর্জ্য ভারতের বৃদ্ধিতে ইন্ধন জোগাবে। ভারতের গ্রামগুলি হয়ে উঠবে স্বচ্ছ শক্তি উৎপাদনের কেন্দ্র। ভারতের কৃষকরা দেশের শক্তি নিরাপত্তার অংশীদার হয়ে উঠবেন। 

গত কয়েক বছর ধরে ভারত সরকার পদ্ধতিগতভাবে সিবিজি ক্ষেত্রের ভিত্তি বদল করেছে একাধিক উদ্যোগের মাধ্যমে। এইসব উদ্যোগগুলির মাধ্যমে ২০০র বেশি সিবিজি কারখানা বসানো হয়েছে। জৈব সার মূল্য শৃঙ্খল শক্তিশালী হয়েছে এবং বিভিন্ন এলাকা জুড়ে সিবিজি-র সম্ভাবনা প্রকাশ পেয়েছে। এবার গোবর্ধন সেই অগ্রগতিকে নিয়ে গেছে অন্য মাত্রায়। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরিচালনায় সমগ্র সিবিজি মূল্য শৃঙ্খল জুড়ে এই কর্মসূচিতে একটি সুসংহত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যাতে দ্রুত রূপায়ণ, শক্তিশালী প্রকল্প অর্থনীতি এবং বিনিয়োগকারী, ঋণদাতা এবং নির্মাতাদের জন্য অধিক নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। 

গোবর্ধনের অধীনে ৬টি মূল উপাদান উৎপাদকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং অনুমানযোগ্য বাজার। গোবর্ধন প্রতি মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট সিবিজি-র দর ২,১১০ টাকা স্থির করেছে। এতে সহায়তা করবে সরকারের সাহায্যে মূল্য নির্ধারণ কাঠামো। যোগ্য গ্রিন ফিল্ড সিবিজি প্রকল্পগুলি দৈনিক টন প্রতি ২ কোটি টাকা পর্যন্ত মূলধনী সহায়তা পাবে। এই কর্মসূচিতে গুচ্ছভিত্তিক এবং এককভাবে পাইপ লাইন পরিকাঠামো যুক্ত করবে সিবিজি কারখানাগুলির সঙ্গে ট্রাঙ্ক পাইপ লাইন এবং সিটি গ্যাস বিতরণ কেন্দ্রগুলি। ঋণ শোধের নিশ্চয়তা বাড়াবে ঋণদাতাদের ভরসা। যোগ্য এমএসএমইদের সিবিজি প্রকল্পগুলি পাবে যথেষ্ট প্রাতিষ্ঠানিক ঋণ। গোবর্ধন একটি একান্ত সিবিজি ইকো সিস্টেম চ্যালেঞ্জ ফান্ড। 

গোবর্ধন তৈরি হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে নির্মিত শক্তিশালী ক্ষেত্রীয় ভিত্তিকে। দেশজোড়া সিবিজির উত্থান ঘটানোর জন্য। ঘরোয়া সিবিজির উৎপাদন বাড়বে প্রায় ১০ গুণ। আরও বেশি করে শক্তি নিরাপত্তা হবে আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। বেসরকারি বিনিয়োগে নতুন প্রবাহ তৈরি হবে। গ্রামীণ মানুষের জীবন-জীবিকা ভালো হবে। বর্জ্য ব্যবস্থাপনা বৈজ্ঞানিক হবে। গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হবে একটি বৃহত্তর জৈব সার অর্থনীতি তৈরি হবে। একটিই মাত্র জাতীয় কাঠামোর মাধ্যমে প্রকল্প রূপায়ণ, ডিজিটাল প্রশাসন এবং সরলীকৃত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দ্রুত এবং সহজ হবে। এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে শক্তি নিরাপত্তা, কৃষক এবং গ্রামীণ সংস্থা, বর্জ্য থেকে সম্পদ, আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের দর্শনে সরকারের দায়বদ্ধতা। 

 


SC/AP/NS…


(रिलीज़ आईडी: 2295626) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu