কয়লা মন্ত্রক
বাণিজ্যিক ভিত্তিতে কয়লাখনি সংক্রান্ত সংস্কার এবং বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ নিয়ে আলোচনা হল কয়লা মন্ত্রকের কনসালটেটিভ কমিটিতে
प्रविष्टि तिथि:
06 AUG 2026 11:16AM by PIB Agartala
নয়াদিল্লি, ৬ আগস্ট ২০২৬
সংসদের কয়লা মন্ত্রক সংক্রান্ত কনসালটেটিভ কমিটির বৈঠকে ৫ আগস্ট বাণিজ্যিক ভিত্তিতে কয়লাখনি সংক্রান্ত সংস্কার এবং বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। সভাপতিত্বে ছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। কয়লা মন্ত্রকের সচিব শ্রী বিক্রম দেবদত্ত ছাড়াও ঐ মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকরাও আলোচনায় অংশ নেন।
কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি বলেন, বাণিজ্যিক ভিত্তিতে কয়লাখনি সংক্রান্ত সংস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সংস্কারমুখীনতাকেই তুলে ধরে। কমিটির সদস্যদের তিনি জানান, বাণিজ্যিক ভিত্তিতে কয়লাখনি নিলামের ১৪টি পর্ব সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মসূচি ভারতের কয়লাক্ষেত্রে আরও প্রতিযোগিতা ও বিনিয়োগ এনেছে।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান কয়লা মন্ত্রকের সচিব শ্রী বিক্রম দেবদত্ত। তিনি বলেন, বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কয়লাখনিগুলি গত দু’বছরে ১০০ টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা নিয়েছে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2295484)
आगंतुक पटल : 5