প্রধানমন্ত্রীরদপ্তর
৩৭০ ও ৩৫(ক) ধারা বাতিলের সাত বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা
प्रविष्टि तिथि:
05 AUG 2026 2:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ অগাস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৩৭০ ও ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক ঘটনার সাত বছর পূর্তি উপলক্ষে দিনটিকে ভারতের সর্বজনীন উন্নয়নের যাত্রাপথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
সাত বছর আগে এই দিনেই ৩৭০ ও ৩৫(ক) অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীর ও লাদাখের যাত্রাপথে এক নতুন ও নির্ণায়ক অধ্যায়ের সূচনা হয়েছিল।
তারপর থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতো ক্ষেত্রে সুযোগ বেড়েছে। মহিলা বা প্রান্তিক জনগোষ্ঠী—যাঁরা দশকের পর দশক ধরে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন – ভারতীয় সংবিধানের পূর্ণ বাস্তবায়নের ফলে আজ তাঁদের ক্ষমতায়ন ঘটেছে।
এ বছরের ৫ই আগস্ট আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এই বছরেই দেশ ড. শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী পালন করছে। জাতীয় ঐক্যের প্রতি তাঁর আজীবন নিষ্ঠা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। কয়েক দশক আগে তিনি যা কল্পনা করেছিলেন, ২০১৯ সালের ৫ই আগস্ট তা ঐতিহাসিকভাবে বাস্তবায়িত হয়েছে।
জম্মু-কাশ্মীর ও লাদাখের অগ্রগতির প্রতি আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। পাশাপাশি প্রতিটি নাগরিক যাতে বড় স্বপ্ন দেখার, সাফল্য অর্জনের এবং ‘বিকশিত ভারত’ গঠনে অবদান রাখার সুযোগ পান, তাও আমরা নিশ্চিত করতে চাই।
#Article370Abrogation
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/narendramodi/status/2084893549427118247?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2084893549427118247%7Ctwgr%5E93b10261e4c107957fcfb6a78ab0ed418aa235a0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2294765reg%3D48lang%3D1
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2294969)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam