অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি উড়ানে বিভ্রাট

प्रविष्टि तिथि: 04 AUG 2026 7:56PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৪ অগাস্ট  ২০২৬

 

৪ অগাস্ট ২০২৬ তারিখে, ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ (এয়ারবাস এ৩২০, রেজিস্ট্রেশন নম্বর VT-EXO) বিমানটি ওড়ার সময় উচ্চতাজনিত সাময়িক তারতম্যের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য বিমানটি স্থিতিশীল অবস্থায় ফিরে আসে এবং দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে।

বিমানটিতে ১৩৭ জন যাত্রী (৩ জন শিশু সহ) এবং ৮ জন ক্রু সদস্য (২ জন পাইলট ও ৬ জন কেবিন ক্রু) ছিলেন।

অবতরণের পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেডিক্যাল টিম সমস্ত যাত্রী ও ক্রু সদস্যের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করে। বিস্তারিত মেডিক্যাল পরীক্ষা ও চিকিৎসার জন্য ৮ জন যাত্রী এবং ৪ জন কেবিন ক্রু-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া সমস্ত যাত্রী ও ক্রু সদস্য বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং তাঁদের যথাযথ চিকিৎসা চলছে। বাকি যাত্রীদের প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হয়েছে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব এবং ডিজিসিএ-এর মহা নির্দেশকের সঙ্গে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত যাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারা  হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা সুনিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় রেখে চলেছেন।

বিমানটিকে হ্যাঙ্গারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং বিস্তারিত পরীক্ষার জন্য 'ফ্লাইট ডেটা রেকর্ডার' ও 'ককপিট ভয়েস রেকর্ডার' সংরক্ষণ করা হয়েছে।

ডিজিসিএ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও ডিজিসিএ পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে।

 


SC/MP/NS…


(रिलीज़ आईडी: 2294716) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati , Marathi , हिन्दी , Telugu