কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

হায়দরাবাদে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির দুর্নীতি বিরোধী কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক

प्रविष्टि तिथि: 04 AUG 2026 2:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ আগস্ট ২০২৬

 

হায়দরাবাদে আজ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির দুর্নীতি বিরোধী কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির আলোচনাও অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব শ্রীমতী রচনা শাহ বলেন, সুস্থায়ী ও সমন্বিত উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি বড় অন্তরায়। তিনি বলেন, হাসপাতাল, স্কুল, গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণের মতো ক্ষেত্রে জনসম্পদ লুন্ঠনের ফলে প্রশাসনের ওপর মানুষের আস্থা হ্রাস পায়। এককভাবে কোনো দেশের পক্ষে দুর্নীতির থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। অবৈধ অর্থের লেনদেন প্রতিহত করা এবং জনসম্পদকে রক্ষা করার মতো বিষয়গুলিতে যৌথ ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। সীমান্তপারের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া শক্তিকে মোকাবিলা করতে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একটি বাস্তবসম্মত পদ্ধতি কার্যকর করতে হবে।

পলাতক অপরাধীদের খুঁজে বার করা এবং তাদের স্বদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। সচিব ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিতে সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত নেটওয়ার্কের বিশেষজ্ঞদের বৈঠককে ইতিবাচক বলে বর্ণনা করেন। বর্তমান সময়কালে প্রয়োজনীয় নজরদারি চালাতে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। শ্রীমতী শাহ বলেন, ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করা, বৈদ্যুতিন পদ্ধতিতে সরবরাহ করা এবং আর্থিক লেনদেনের মতো বিষয়গুলিকে যুক্ত করলে আর্থিক অপচয় হ্রাস পাবে।

দু’দিনের এই বৈঠকে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পলাতক অপরাধীদের খুঁজে বের করার ক্ষেত্রে অনানুষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট অপরাধীদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
 

 

SC/CB/DM..


(रिलीज़ आईडी: 2294290) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Tamil , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati , Telugu