কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
ভারত নিজের ব্রিকস সভাপতিত্বে হায়দ্রাবাদে ব্রিকসের দ্বিতীয় দুর্নীতি বিরোধী কর্মীগোষ্ঠীর বৈঠকের আয়োজন করবে
प्रविष्टि तिथि:
03 AUG 2026 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অগাস্ট, ২০২৬
ভারত সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর ব্রিকস অ্যান্টি-কোরাপশান ওয়ার্কিং গ্রুপ (এসইডব্লুজি)-র দ্বিতীয় বৈঠক এবং সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত ব্রিকস এক্সপার্ট নেটওয়ার্কের দ্বিতীয় বৈঠকের আয়োজন করবে। এই বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের ব্রিকস সভাপতিত্বে তেলঙ্গানার হায়দ্রাবাদে ৪-৫ আগস্ট ২০২৬-এ।
ভারতের ব্রিকস সভাপতিত্বের থিম “বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি” অনুসারে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
এই বৈঠকের উদ্বোধন করবেন কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব রচনা শাহ। আশা করা হচ্ছে ব্রিকস সদস্য দেশগুলির পাশাপাশি শীর্ষস্থানীয় নীতি প্রণেতারা, বিশেষজ্ঞরা, ব্যবহারজীবী এবং দুর্নীতিরোধী ও আইন প্রবর্তক সংস্থাগুলির প্রতিনিধিরা অংশ নেবেন।
২০২৬-এর ২-৩ জুন প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভার্চুয়াল মাধ্যমে। তারই ফলাফলের সূত্র ধরে ব্রিকস সদস্যরা আলোচনা করবেন সম্পদ উদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, সীমান্তপারের দুর্নীতি মোকাবিলা করা এবং প্রশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করা নিয়ে।
দুর্নীতি মামলায় পলাতক অপরাধীদের খোঁজে এবং প্রত্যর্পণ কাজে অনানুষ্ঠানিক সহযোগিতা জোরদার করা, তথ্য আদান-প্রদান এবং কর্মক্ষেত্রে সহযোগিতা ও ফিনটেক, ডিজিটাল অ্যাসেট এবং উদীয়মান ডিজিটাল ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্ট থেকে উদ্ভূত দুর্নীতি সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধ ও মোকাবিলায় অভিজ্ঞতা এবং উপযুক্ত ব্যবস্থা ভাগ করে নেওয়া নিয়ে আলোচনা হবে।
এই বৈঠকের অবসরে ৫ই আগস্ট ২০২৬-এ “এথিকাল গভর্নেন্স থ্রু ইনোভেশন অ্যান্ড টেক ড্রিভেন সিস্টেমস” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হবে।
হারদ্রাবাদের বৈঠক পুনরায় দেখাবে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা মূলক উদ্যোগের মাধ্যমে ব্রিকস সদস্যদের মধ্যে বাস্তবোচিত সহযোগিতা প্রসারে ভারতের দায়বদ্ধতা। ভারতের ব্রিকস সভাপতিত্বে চূড়ান্ত দুর্নীতি বিরোধী কর্মীগোষ্ঠীর বৈঠক হিসেবে আশা করা যায় এবছরে যে অগ্রগতি হয়েছে তা সমাহত হবে এবং সম্পদ উদ্ধার, সীমান্তপারের দুর্নীতি, প্রযুক্তি সক্ষম প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বর্ধনে ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে সুস্থায়ী সহযোগিতার ভিত্তি স্থাপিত হবে।
SC / AP /AG
(रिलीज़ आईडी: 2293925)
आगंतुक पटल : 8