সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
শিখ সম্প্রদায়ের আর্থ সামাজিক ক্ষমতায়ন
प्रविष्टि तिथि:
03 AUG 2026 1:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অগাস্ট, ২০২৬
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী বিরাসত কা সমবর্ধন (পিএমবিকাশ) কর্মসূচি রূপায়ণ করছে। সারা ভারতের ৬টি বিজ্ঞাপিত সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ সামাজিক ও শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। এই মন্ত্রকের পিএম বিকাশ কর্মসূচি পুরোপুরি কেন্দ্রীয় কর্মসূচি এবং এরজন্য রাজ্যওয়ারি কোনো বরাদ্দ করা হয় না। এই কর্মসূচি রূপায়িত হয় উপযুক্ত প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি (পিআইএ), সরকারি প্রতিষ্ঠান, কেন্দ্র ও রাজ্য সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা, সংখ্যালঘু সম্প্রদায় প্রতিষ্ঠান, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং জাতীয় নামী প্রতিষ্ঠানগুলির মাধ্যমে। এগুলিকে নির্বাচিত করে মন্ত্রক। বিভিন্ন বিষয় যেমন, দক্ষতা ও প্রশিক্ষণ, নেতৃত্ব দান ও উদ্যোগপতিত্ব ও শিক্ষার রূপায়ণে।
পিএম বিকাশ কর্মসূচিতে ৫৯টি পিআইএকে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১.৫ লক্ষ সুবিধাপ্রাপকের লক্ষ্য বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে ৩১,৬০০ প্রার্থীকে বরাদ্দ করা হয়েছে দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটিকে। এপর্যন্ত পিএম বিকাশ কর্মসূচিতে ৩২,১৩৮ জন প্রার্থীর প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে তারমধ্যে ১১,২১৭ জন শিখ সম্প্রদায়ের – ৫,৬৫৫ জন পুরুষ এবং ৫,৫৬২ জন মহিলা, এছাড়া ন্যাশনাল মাইনোরিটি ডেভলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন (এনএমডিএফসি) –র বিভিন্ন ঋণ কর্মসূচিতে ২০২৫-২০২৬ অর্থবছরে ১৫.১৯ কোটি টাকা দেওয়া হয়েছে শিখ সম্প্রদায়ের ৯৭২ জন সুবিধাপ্রাপককে দেওয়া হয়েছে।
রাজ্যসভায় আজ লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজেজু।
SC / AP /AG
(रिलीज़ आईडी: 2293923)
आगंतुक पटल : 6