নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের নারী ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী
प्रविष्टि तिथि:
03 AUG 2026 12:36PM by PIB Agartala
নয়াদিল্লী, ৩ আগষ্ট ২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের নারী ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। বক্সিং, ভারোত্তোলন, জুডো এবং প্যারা-অ্যাথলেটিক্সে ভারতের মোট ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টিই জিতে ‘নারী শক্তি’ ভারতীয় দলের এই স্বর্ণ-সাফল্যের অভিযানে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
‘এক্স’ (X)-এ এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, ভারতের পাঁচজন নারী বক্সার স্বর্ণপদক জয় করেছেন, যা এই খেলায় ভারতের ক্রমবর্ধমান আধিপত্য ও সক্ষমতারই প্রমাণ। তিনি বলেন, তাঁদের সাহস, অদম্য মনোবল ও শ্রেষ্ঠত্ব ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নারীদের অভূতপূর্ব উত্থানকে প্রতিফলিত করে এবং এটি নতুন প্রজন্মের মেয়েদের বড় স্বপ্ন দেখতে, শ্রেষ্ঠত্ব অর্জনে ব্রতী হতে ও বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতের কন্যারা ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্বের এক নতুন অধ্যায় রচনা করে চলেছে।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2293724)
आगंतुक पटल : 12