নারীওশিশুবিকাশমন্ত্রক
গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ মহিলা ক্রীড়াবিদদের নজরকাড়া সাফল্যের প্রশংসা করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী
प्रविष्टि तिथि:
03 AUG 2026 12:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ অগাস্ট ২০২৬
কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ মহিলা ক্রীড়াবিদদের নজরকাড়া সাফল্যের প্রশংসা করেছেন। নারীশক্তিতে বলিয়ান ভারতীয় দলের সদস্যরা বক্সিং, ভারোত্তলন, জুডো এবং প্যারা অ্যাথলেটিক্স-এ ১৩টির মধ্যে ৮টি সোনা জয় করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন, ভারতের ৫ মহিলা বক্সার স্বর্ণপদক জয় করেছেন। এর মাধ্যমে ভারতের ক্রীড়া ক্ষেত্রে তাঁদের বর্ধিত অংশগ্রহণ প্রতিফলিত হয়। তাঁদের সাহস, প্রাণশক্তি এবং দক্ষতা ভারতীয় ক্রীড়া জগতে মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রতিফলন। এর মাধ্যমে নতুন প্রজন্মের বালিকারা আরও বড় স্বপ্ন দেখার সাহস পাবেন এবং আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের মেয়েরা ক্রীড়া জগতে নতুন এক যুগের সূচনা করেছেন।
https://x.com/Annapurna4BJP/status/2084128627864879188?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2084128627864879188%7Ctwgr%5Ee0d35eaa26876745f6c84144b7393b01578afa30%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2293633reg%3D48lang%3D1
SC/CB/NS….
(रिलीज़ आईडी: 2293721)
आगंतुक पटल : 12