ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদীয় প্রশ্ন: ভারতে বর্ষায় এল নিনোর প্রভাব

प्रविष्टि तिथि: 30 JUL 2026 2:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬ 

 

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) অথবা ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) সুপার এল নিনোর কোনও সরকারি শ্রেণীগত বিন্যাস করেনি। মধ্য প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলেরও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া পরিস্থিতির যে অস্বাভাবিকতা দেখা যায়, তা কেবলমাত্র একটি জায়গায় কেন্দ্রীভূত না থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এল নিনো তারই ফলশ্রুতি। এ বছর  বর্ষাকালে এল নিনোর প্রভাব পরিলক্ষিত হবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। জুন মাসে এল নিনোর প্রভাব  দুর্বল ছিল। তবে, জুলাই মাসে তা শক্তি সঞ্চয় করছে। এল নিনো আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরও শক্তিশালী প্রভাব বিস্তার করবে এবং প্রবল আকার ধারণ করতে পারে। যদিও ভারতে এর প্রভাব কতদূর পড়বে, তা সামুদ্রিক জলবায়ু পরিস্থিতির উপরও বহুলাংশে  নির্ভরশীল। ভারতীয় আবহাওয়া দপ্তর নিয়মিত  এর পর্যালোচনা করছে এবং মাসিক পূর্বাভাস ও পরামর্শ দিয়ে যাচ্ছে। 
ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীন আবহাওয়া দপ্তর এল নিনোর বিবর্তন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার এবং অন্য অংশীদারদেরও নিয়মিত পরামর্শ দিচ্ছে। এল নিনোর প্রভাবে কী কী ঝুঁকির মুখোমুখি হতে পারে, তা নিয়ে দৈনন্দিন-ভিত্তিতে সতর্কতার পাশাপাশি ৭ দিনের পূর্বাভাস বিভিন্ন যোগাযোগ মাধ্যম মারফৎ দেওয়া হচ্ছে। কারণ  বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং অন্যান্য অংশীদাররা এরফলে প্রয়োজন ভিত্তিক আগাম প্রস্তুতি নিতে পারবে।
রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2291845) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi