প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

গুরু পূর্ণিমায় শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

प्रविष्टि तिथि: 29 JUL 2026 8:20AM by PIB Agartala

নতুন দিল্লি ২৯ জুলাই ২০২৬

 


গুরু পূর্ণিমায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী এক্স সমাজমাধ্যমে লিখেছেন,

“গুরু পূর্ণিমা উপলক্ষে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। কেবল জ্ঞানদানই নয়, একজন গুরু তাঁর শিষ্যদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করেন এবং মহৎ চিন্তা ও সৎ মূল্যবোধের মাধ্যমে তাঁদের গড়ে তোলেন। আসুন, আমরা তাঁদের আদর্শকে আমাদের জীবনের পাথেয় করে তুলি।

प्रेरकः सूचकश्चैव वाचको दर्शकस्तथा।

शिक्षकः बोधकश्चैव षडेते गुरवः स्मृताः॥”

এই সংস্কৃত সুভাষিতমে বলা হয়েছে,

যিনি সঠিক দিক নির্দেশ দেন, জ্ঞান ও সত্যের শিক্ষা প্রদান করেন, ন্যায়ের পথ দেখান, শিক্ষা দান করেন এবং জীবনে সত্য উপলব্ধির বোধ জাগিয়ে তুলে আত্মোন্ময়নের পথ সুগম করেন, তাঁরাই গুরুর ছয়টি রূপে বিবেচিত হন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2291776) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam