PIB Backgrounder
azadi ka amrit mahotsav

প্রত্যেক ভারতীয়র জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টি: জন ঔষধি নিউট্রাসিউটিক্যালস

प्रविष्टि तिथि: 30 JUL 2026 11:05AM by PIB Kolkata

৩০ জুলাই, ২০২৬

 

ক্রমবর্ধমান স্বাস্থ্য-সচেতনতা  সার্বিক সুস্থতার একটি অপরিহার্য অংশ হিসাবে নিউট্রাসিউটিক্যালস স্বীকৃতি লাভ করেছে। শিশু হোক বা প্রবীণ নাগরিক, ভিটামিন ও খনিজ, ভেষজ ও উদ্ভিদজাত উপাদান, প্রোবায়োটিক প্রভৃতি এবং ভেষজ পণ্যগুলি ইদানীং ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। তবুও, পুষ্টি সম্পূরক খুঁজতে থাকা লক্ষ লক্ষ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্য একটি বড়সর চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা (PMBJP) তার নিউট্রাসিউটিক্যাল আধারের মাধ্যমে এই ব্যবধান দূর করার চেষ্টা চালাচ্ছে। নিউট্রিশান বার থেকে শুরু করে রোগ-নির্দিষ্ট ফর্মুলেশন- জন ঔষধি নিউট্রাসিউটিক্যাল বাস্কেট দেশের মানুষের কাছে পুষ্টি সম্পূরকগুলিকে আরও সহজলভ্য করে তুলছে।

বিভিন্ন প্রয়োজনের জন্য পুষ্টি

জন ঔষধি পোর্টফোলিওটি তরুণ, প্রবীণ, নারী এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের জন্য নকশা করা হয়েছে। এই পরিসরের মধ্যে রয়েছে প্রোটিন সহযোগী, ইমিউনিটি পণ্য, পুষ্টিকর খাবার এবং নির্দিষ্ট খাদ্যাভ্যাসের প্রয়োজনীয়তা রয়েছে এমন ব্যক্তিদের জন্য বিশেষ ফর্মুলেশন।

নির্ধারিত মানের মানদণ্ড অনুসারে উৎপাদিত এবং সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা এই পণ্যগুলির লক্ষ্য হল পারিবারিক বাজেটে অতিরিক্ত বোঝা না চাপিয়ে নিয়মিত পুষ্টির সহায়তা আরও সহজলভ্য করে তোলা।

সক্রিয় জীবনযাত্রার জন্য সুবিধাজনক পুষ্টি

পুষ্টিসমৃদ্ধ জন ঔষধি প্রোটিন বার এবং জন ঔষধি ইমিউনিটি বার শিশু, কর্মজীবী, পেশাদার এবং ফিটনেস প্রেমীদের জন্য পুষ্টির একটি উল্লেখযোগ্য উৎস প্রদান করে। মোট ৩৫ গ্রামের প্যাকে চকোলেট ফ্লেভারে পাওয়া প্রোটিন বার দৈনিক প্রোটিনের ঘাটতি পূরণের একটি সুবিধাজনক উপায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধনকারী উপাদানে সমৃদ্ধ সুস্বাদু ইমিউনিটি বার শক্তি যোগায় এবং শরীরের প্রতিরক্ষা বলয়কে শক্তিশালী করে। এই পুষ্টিসমৃদ্ধ বারগুলি সেইসব গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প প্রদান করে যারা ফাস্ট ফুড চান কিন্তু জাঙ্ক ফুড অপছন্দ করেন।

আরও উল্লেখযোগ্য প্রোটিন সম্পূরকের জন্য, ১০০% হোয়ে প্রোটিন পাউডার এবং জন ঔষধি প্রোটিন পাউডার দৈনিক প্রোটিন গ্রহণ এবং পেশী পুনরুদ্ধারে সহায়তা করে। এটি ফিটনেস প্রেমীদের জন্য অত্যন্ত উপযোগী। প্রোটিন পাউডার ভ্যানিলা এবং কেশর পেস্তা ফ্লেভারে পাওয়া যায়, যা গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে।

নারীদের পুষ্টির চাহিদা পূরণ

জীবনের বিভিন্ন পর্যায়ে নারীদের সুনির্দিষ্ট পুষ্টির প্রয়োজন থাকে। জন ঔষধি উইমেন প্রোটিন বুস্ট দৈনিক প্রোটিন গ্রহণ, শক্তির মাত্রা এবং হাড় ও পেশীকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। চকোলেট এবং ভ্যানিলা ফ্লেভারে উপলব্ধ, ২৫০ গ্রামের প্যাকটির দাম ২০৪.৬৬ টাকা। সাশ্রয়ী মূল্যে বিশেষ পুষ্টি সরবরাহ করার মাধ্যমে, এই পণ্যটি আরও বেশি সংখ্যক মহিলাদের দৈনন্দিন রুটিনে পুষ্টি যোগাতে সাহায্য  করে।

নির্দিষ্ট স্বাস্থ্যের চাহিদার জন্য পুষ্টি

ডায়াবেটিস, কিডনির সমস্যা ইত্যাদির মতো নির্দিষ্ট স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে চলা ব্যক্তিদের জন্য খাদ্যতালিকাগত প্রয়োজনীয়তা আরও জটিল হতে পারে। জন ঔষধি থেকে ডায়াবেটিস কেয়ার প্রোটিন পাউডার ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করে। কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের জন্য, রেনাল কেয়ার প্রোটিন পাউডার লো প্রোটিন এবং হাই প্রোটিন উভয় ধরনেই পাওয়া যায়, যা চিকিৎসার পরামর্শ এবং ব্যক্তিগত খাদ্যতালিকাগত চাহিদার ভিত্তিতে ফর্মুলেশন বেছে নেওয়ার সুযোগ দেয়।

জন ঔষধি পোষণ: পরিবারের জন্য দৈনন্দিন পুষ্টি

পরিবারের প্রত্যেকের জন্য সাশ্রয়ী মূল্যের দৈনন্দিন পুষ্টি সহায়তার জন্য, জন ঔষধি পোষণ পরিসর অপরিহার্য ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ মল্ট-ভিত্তিক পুষ্টিকর খাদ্য সরবরাহ করে।

নিয়মিত মল্ট এবং কোকো ভ্যারিয়েন্টে উপলব্ধ, এই পরিসরের মধ্যে রয়েছে:

মল্ট ভিত্তিক ফুড, ৫০০ গ্রাম: ১৬০.১৭ টাকা
মল্ট ভিত্তিক ফুড কোকোসমেত, ৫০০ গ্রাম: ১৬৪.৬২ টাকা
মল্ট ভিত্তিক ফুড কোকো স্যাশেসহ, ৩০ গ্রাম: ৮.৯০ টাকা
একাধিক প্যাকের আকার বিভিন্ন ব্যবহারিক চাহিদা এবং বাজেটের জন্য নমনীয়তা প্রদান করে। এগুলি তৈরি করা সহজ এবং নিয়মিত ব্যবহারের জন্য উপযোগী। পোষণ পরিসর পরিবারগুলিকে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি সহজলভ্য পুষ্টি সম্পূরক প্রদান করে।

গুণমানসম্পন্ন পুষ্টিকে আরও সহজলভ্য করে তোলা

এই পণ্যগুলি স্বাস্থ্য-কেন্দ্রিক ব্যবস্থাপনার একটি বিস্তৃত পদ্ধতির অংশ হিসাবে পুষ্টির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে। যদিও বিশেষ পুষ্টি পণ্যগুলি পেশাদার চিকিৎসক এবং খাদ্যতালিকাগত নির্দেশিকা অনুসারে ব্যবহার করা উচিত, কিন্তু সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতা পরিবারগুলির জন্য উপযুক্ত পুষ্টি সহায়তা লাভ করা সহজ করতে সাহায্য করতে পারে। সার্বিক সুস্থতার জন্য, জীবনযাত্রায় পছন্দমতো গুণমানসম্পন্ন পুষ্টি অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া বিশেষ প্রয়োজন। খাবার এবং পুষ্টি সম্পূরকের ক্ষেত্রে পরিবারগুলি ক্রমবর্ধমানভাবে স্বাস্থ্যসম্মত পছন্দ বেছে নিচ্ছে। জন ঔষধি কেন্দ্রগুলির নেটওয়ার্কের মাধ্যমে দামী ব্র্যান্ডের পুষ্টি সম্পূরকের সাশ্রয়ী বিকল্প সরবরাহ করে, পিএমবিজেপি নিশ্চিত করছে যে গুণমানসম্পন্ন পুষ্টির সহায়তা  কেবল আয়ের ওপর সীমাবদ্ধ  থাকেনা।

সাশ্রয়ী মূল্যের ওষুধ পিএমবিজেপি-র মূলে রয়েছে, তবে, পুষ্টি বৃহত্তর স্বাস্থ্য যাত্রার একটি অপরিহার্য অংশ। সুবিধাজনক পুষ্টির সন্ধানকারী কোনো শিক্ষার্থী হোক, একটি চাহিদাপূর্ণ রুটিন সামলানো কোনো কর্মজীবী পেশাদার হোক, পরিবারের পুষ্টির খেয়াল রাখা কোনো গৃহিণী হোক, নির্দিষ্ট খাদ্যতালিকাগত চাহিদা থাকা কোনো প্রবীণ নাগরিক হোক বা কোনো স্বাস্থ্যস্থিতি সামলানো ব্যক্তি হোক, উপযুক্ত পুষ্টির সুযোগ সুস্থতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মান, সাশ্রয়ী মূল্য এবং সহজলভ্যতাকে একত্রিত করে, জন ঔষধি নিউট্রাসিউটিক্যাল রেঞ্জ ভারতীয় পরিবারগুলির জন্য পুষ্টিকে একটি সহজলভ্য পছন্দে পরিণত করতে সাহায্য করছে, যা "সবার জন্য গুণমানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং "পুষ্টির" দৃষ্টিভঙ্গিকে পুনর্ব্যক্ত করে।

তথ্যসূত্র:

Ministry of Chemicals & Fertilizers

See in PDF

 

SSS/PK/Kol...


(रिलीज़ आईडी: 2291593) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Tamil