বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে প্রত্যেকের কাছে স্বচ্ছ, দক্ষ এবং নাগরিক কেন্দ্রিক ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য জাতীয় ই-গর্ভন্যান্স প্ল্যান কমন সার্ভিস সেন্টার এবং জেলাস্তরে ই-গর্ভন্যান্স সোস্যাইটিগুলিকে শক্তিশালী করেছে

प्रविष्टि तिथि: 29 JUL 2026 2:42PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯ জুলাই  ২০২৬

 

কেন্দ্রীয় সরকার জাতীয় ই-গর্ভন্যান্স পরিকল্পনার আওতায় দক্ষ ও স্বচ্ছভাবে ব্যয় সাশ্রয়ী মূল্যে জনসাধারণের কাছে বিভিন্ন নাগরিক পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। ২০০৬ সালের মে মাস থেকে এই গর্ভন্যান্স ব্যবস্থাপনার সূচনা হয়েছে। এক্ষেত্রে রাজ্যস্তরে তথ্যকেন্দ্র, রাজ্য জুড়ে বিভিন্ন নেটওয়ার্ক কমন সার্ভিস সেন্টার এবং স্টেট সার্ভিস ডেলিভারি গেটওয়েজ-এর বিশেষ ভূমিকা রয়েছে।

জাতীয় স্তরের এই ই-গর্ভন্যান্স ব্যবস্থাপনা কার্যকর করতে ২০১৫ সালের জুলাই মাসে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সূচনা করা হয়। দেশের নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে নানা পরিষেবা দেওয়ার জন্য আধার কার্ডের সাহায্য নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৪৪ কোটির বেশি আধার নম্বর নেওয়া হয়েছে। এই ব্যবস্থাপনায় প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে নাগরিকদের কাছে নানা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও ইউনিফায়েড পেমেন্টস সিস্টেম, ডিজি লকার, উমাঙ্গ অ্যাপ, ই-সঞ্জীবনী, মেরি পহচান- ন্যাশনাল সিঙ্গেল সাইন অন-এর সাহায্য নেওয়া হচ্ছে। ২০১৪ সালের মে মাসে দেশে সাধারণ নাগরিকদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ৮৩,৯৫০টি কমন সার্ভিস সেন্টার ছিল। এ বছরের মে মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫ লক্ষ ১,৭৩১টি। 

এই কমন সার্ভিস সেন্টারগুলিকে আরও শক্তিশালী করে তোলার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল পরিষেবাকে পৌঁছে দেওয়া হচ্ছে। ২ লক্ষ ২১,০০০ গ্রাম পঞ্চায়েতে ভারত নেট-এর মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল সেবা পোর্টালকে শক্তিশালী করে তোলার এই কাজটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে করছে। 

কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবর্ষে আর্থিক লেনদেনের পরিমাণ ছিল ৪৮ কোটি ৫৪ লক্ষ ৩০০০। পশ্চিমবঙ্গে ৩ কোটি ৪১ লক্ষ ১১০০০, ত্রিপুরায় ২৩ লক্ষ ২৩০০০ এবং আসামে ১ কোটি ১৮ লক্ষ ১৭০০০ আর্থিক লেনদেন হয়েছে। 

লোকসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

 

 

SC/CB/NS….


(रिलीज़ आईडी: 2291219) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Tamil , Kannada