রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি হিসেবে চার বছর পূর্তিতে রাষ্ট্রপতি ভবনে নানা উদ্যোগের সূচনা দ্রৌপদী মুর্মুর
प्रविष्टि तिथि:
28 JUL 2026 10:07PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৮ জুলাই ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু ২৫ জুলাই তাঁর কার্যকালের চার বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি ভবন ও রাষ্ট্রপতি এস্টেটে গৃহীত নানা গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রাষ্ট্রপতি ভবনে আগত দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একটি ই-অডিও গাইড চালু করা হয়েছে। অ্যাপ-ভিত্তিক এই ই-অডিও গাইডটি হিন্দি, ইংরেজি এবং আরও ১৪টি ভারতীয় ভাষায় পাওয়া যাবে। এছাড়া দর্শনার্থীদের জন্য এর একটি সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষার মডিউলও থাকবে।
ই-উপহারের তৃতীয় সংস্করণ চালু করা হয়েছে। রাষ্ট্রপতির উপহারের মধ্যে বাছাই করা ৩০০টি সামগ্রী জন সমক্ষে নিলামের জন্য নির্বাচিত রয়েছে। আগামী ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত নিলাম চালু থাকবে। আরও বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন upahaar.rashtrapatibhavan.gov.in
রাষ্ট্রপতি এস্টেটে শিশুদের জন্য বাচপন ‘বাল পরিসর’-এর উদ্বোধন করা হয়। এর অন্তর্ভুক্ত শিশুদের খেলার জায়গা ‘কিলকারি’ এবং ‘সমর্থ অঙ্গনওয়াড়ি-কাম-পালনা’, যা শিশুদের বেড়ে ওঠা ও বিকাশের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশের নিশ্চয়তা দেয়।
পরিবেশ-বান্ধব ও সর্বজনীন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘রাহি’ নামে একটি বিনা ভাড়ায় বৈদ্যুতিক বাস পরিষেবা চালু করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কর্মী ও বাসিন্দাদের জন্য পরিচালিত এই বাস পরিষেবাটিতে চালক ও কন্ডাক্টর মহিলারা। এর ফলে রাষ্ট্রপতি ভবনের অভ্যন্তরে এবং নিকটতম মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে নারী, শিশু, প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সর্বজনীন যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে।
'নেট জিরো এনার্জি স্ট্র্যাটেজি'-র অংশ হিসেবে সার্ভিস ব্লক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দেরাদুনের রাষ্ট্রপতি নিকেতন, সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে আবাসন সুবিধার উদ্বোধন, এছাড়াও রাষ্ট্রপতির এস্টেটে কর্মী আবাসনের পুনরুন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে, রাষ্ট্রপতি ভবনকে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় আদর্শের এক প্রাণবন্ত প্রতীক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারতের সভ্যতা-সংস্কৃতির মূল চেতনাকে তুলে ধরার লক্ষ্যে গত এক বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চক্রবর্তী রাজাগোপালাচারী-র আবক্ষ মূর্তির উন্মোচন, ‘পরম বীর দীর্ঘা’ ও ‘গ্রন্থ কুটির’-এর উদ্বোধন, ‘স্টেট রুম’ বা আনুষ্ঠানিক কক্ষসজ্জায় ভারতীয় শৈলীর সংযোজন এবং রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় শিল্পকলা ও ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দান।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত আর এক অনুষ্ঠানে ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কার্যকাল বিষয়ক প্রকাশনাগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করেন। তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান ও অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি এগুলির প্রথম কপি রাষ্ট্রপতির হাতে তুলে দেন তিনি।
আজ যে প্রকাশনাগুলি প্রকাশিত হয়েছে তা হল - রাষ্ট্রপতি ভবন রাষ্ট্র কা ভবন, সেবা আর সম্বেদনা, সমবেশী সহভাগিতা, ভারতীয়তা কা উৎসব এবং অমা রাষ্ট্রপতি - অমা গৌরব, যা বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা লেখা ওড়িয়া ভাষায় প্রবন্ধের এক সংকলন।
এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে, গ্রন্হগুলির নামই সর্বজনীন গণতন্ত্রের প্রতি আমাদের আস্থার প্রতিফলন। তিনি বলেন, সচিত্র এই সংকলনগুলো পাঠকদের রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য, কার্যপদ্ধতি এবং এর নানাবিধ দিক সম্পর্কে পরিচিত করবে।
রাষ্ট্রপতি বলেন ২০২২ সালের ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ তাঁর কাছে কেবল সম্মানের বিষয়ই ছিল না, ছিল এক গুরুদায়িত্ব। তিনি বলেন, গত চার বছর ধরে এই দায়িত্ববোধ থেকেই তিনি এই কর্তব্য পালন করে আসছেন। শ্রীমতী মুর্মু বলেন, রাষ্ট্রপতি ভবনে কিংবা বিভিন্ন রাজ্য সফরে যখনই তিনি সাধারণ মানুষের—বিশেষ করে তরুণ প্রজন্মের—মুখোমুখি হয়েছেন, তিনি তাঁদের নৈতিক মূল্যবোধ আঁকড়ে থাকার এবং দেশ ও সমাজের অগ্রগতির লক্ষ্যে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসের সাথে অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। জনজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপচারিতায় তিনি তাঁদের উন্নয়নের মূলধারায় সামিল হওয়ার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে অনুরোধ করেন। বিদেশ সফরের সময়ও অনাবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাতে ভারতের উন্নয়ন যাত্রায় তাঁদের অংশ নিতে অনুরোধ করেছেন।
রাষ্ট্রপতির পুরো ভাষণটি পড়তে নিন্মলিখিত লিঙ্কে করুন
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026728936001.pdf
SC/ AB /CS…
(रिलीज़ आईडी: 2290962)
आगंतुक पटल : 3