স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

'ভাইব্র্যান্ট ভিলেজ' কর্মসূচি

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই  ২০২৬

 

অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ১৯টি জেলার ৪৬টি ব্লকে উত্তর সীমান্ত সংলগ্ন বাছাই করা গ্রামগুলির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ ফেব্রুয়ারি, ২০২৩-এ একটি কেন্দ্রীয় প্রকল্প  হিসেবে 'ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-১' (ভিভিপি-১)-এর অনুমোদন করে। ২০২৩ সালে এই কর্মসূচি শুরুর পর থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক  ৩,০৬৫.৩২ কোটি টাকা ব্যয়ে অরুণাচল প্রদেশে ৮৩২টি, হিমাচল প্রদেশে ৯৮টি, লাদাখে (কেন্দ্রশাসিত অঞ্চল) ৭৯টি, সিকিমে ৮৭টি এবং উত্তরাখণ্ডে ১৫২টি প্রকল্প অনুমোদন করেছে। 

সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩১৬টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগের আওতায় আরও ১,৬৫৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 

ভিভিপি-১-এর অধীনে অগ্রাধিকারের ভিত্তিতে সামগ্রিক উন্নয়নের জন্য ৬৬২টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে; এর মধ্যে অরুণাচল প্রদেশের ৪৫৫টি, সিকিমের ৪৬টি, উত্তরাখণ্ডের ৫১টি, হিমাচল প্রদেশের ৭৫টি এবং লাদাখের ৩৫টি গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। এই কর্মসূচির আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৯৫৩.৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

ভিভিপি-১-এর আওতায় যোগাযোগহীন ১৩৪টি গ্রামে সারা বছর চলাচলের উপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ২,৪৮১.৯৩ কোটি টাকা ব্যয়ে ১১১টি সড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ৫২৮টি গ্রামে ৪জি মোবাইল সংযোগ পৌঁছেছে, ৬২৫টি গ্রামে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং ৬২১টি গ্রামে অন-গ্রিড বা অফ-গ্রিড বিদ্যুৎ সংযোগের সুবিধা রয়েছে।

এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রক ভিভিপি-১-এর অধীনে ১৪০টি অফ-গ্রিড সৌরশক্তি প্রকল্প এবং ৭টি ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে। এই উদ্যোগের আওতায়, বিদ্যুৎ বণ্টন পরিকাঠামো উন্নয়নে বিদ্যুৎ মন্ত্রক ২৩৮.৩০ কোটি টাকা ব্যয়ে ৪৩টি প্রকল্প অনুমোদন করেছে। 


অরুণাচল প্রদেশে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে ভিভিপি-১-এর আওতায় ৪০টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট  অনুমোদন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় স্কুল পরিকাঠামো নির্মাণ ও উন্নয়নের জন্য ১৪৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 

'ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-১'-এর আওতাধীন প্রকল্পগুলির বাস্তবায়ন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হয়। বাস্তবায়নের সুবিধার্থে যেখানে প্রয়োজন, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রক/দপ্তর এবং রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়। 'ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-১'-এর আওতায় কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়ন করা হয়নি। 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই 
একথা জানিয়েছেন।

 

SC/MP/DM.


(रिलीज़ आईडी: 2290589) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil