অর্থমন্ত্রক
২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিরমোট অনুৎপাদনশীল সম্পদসর্বকালের সর্বনিম্ন ১.৯ শতাংশে নেমে এসেছে এবং ব্যাংকগুলি ১.৯৮ লক্ষ কোটি টাকার সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে; তাদের সম্মিলিত ব্যবসার পরিমাণ ২৮৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে
प्रविष्टि तिथि:
28 JUL 2026 3:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুলাই,২০২৬
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিরআর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।তাদের সুদৃঢ় ব্যালেন্স শিট, রেকর্ড পরিমাণ মুনাফা এবং কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অনুৎপাদনশীল সম্পদের(GNPA)-এর হার থেকেএর প্রমাণ মেলে।
গত পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির আর্থিক ফলাফলের সূচক এবং অনুৎপাদনশীল সম্পদ হ্রাসের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
|
আর্থিক মাপকাঠি
|
31.3.2022
|
31.3.2023
|
31.3.2024
|
31.3.2025
|
31.3.2026
|
|
মোট ব্যবসার পরিমাণ
|
181.5
|
203.2
|
226.7
|
251.7
|
283.3
|
|
মোট আমানত
|
107.2
|
117.1
|
129.0
|
142.0
|
156.3
|
|
মোট ঋণ প্রদানের পরিমাণ
|
74.3
|
86.1
|
97.7
|
109.8
|
127.0
|
|
নেট লাভ
|
0.67
|
1.05
|
1.41
|
1.78
|
1.98
|
|
মোট অনুৎপাদনশীল সম্পদ (%)
|
7.3
|
5.0
|
3.5
|
2.6
|
1.9
|
|
মূলধনের পর্যাপ্ততা(%)
|
14.6
|
15.5
|
15.6
|
16.1
|
16.6
|
এছাড়া, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেরাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিরঋণ প্রদানের অঙ্ক ধারাবাহিকভাবে বেড়েছে। খুচরা ব্যবসা, কৃষি, এমএসএমই এবং পরিকাঠামো ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ঋণদানের তথ্য নিচে দেওয়া হলো:
|
ঋণের বিকাশ
|
31.3.2022
|
31.3.2023
|
31.3.2024
|
31.3.2025
|
31.3.2026
|
|
খুচরো ক্ষেত্রে ঋণ
|
12.9
|
20.2
|
12.6
|
17.7
|
19.8
|
|
কৃষি ও সহযোগী ক্ষেত্রে ঋণ
|
6.7
|
18.8
|
16.9
|
9.8
|
16.2
|
|
এমএসএমই ক্ষেত্রে ঋণ
|
-1.7
|
9.0
|
11.0
|
9.8
|
19.6
|
|
পরিকাঠামো ক্ষেত্রে ঋণ
|
-14.7
|
33.7
|
5.9
|
2.2
|
4.9
|
পশ্চিম এশিয়ার সঙ্কটের কারণে ব্যবসায় স্বল্পমেয়াদী ঋণের চাহিদা মেটাতে সরকার চলতি বছরের মে মাসে ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ECLGS 5.0) চালু করেছে। এই প্রকল্পে এমএসএমইগুলির জন্য ১০০% গ্যারান্টি কভারেজ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও নির্ধারিত যাত্রীবাহী বিমান পরিবহণ ক্ষেত্রের জন্য ২,৫৫,০০০ কোটি টাকারঋণের যোগান পর্যন্ত ৯০% গ্যারান্টি কভারেজ প্রদান করে, এর মধ্যে ৫,০০০ কোটি টাকাসুনির্দিষ্ট যাত্রী বিমান পরিবহণ ক্ষেত্রের জন্য নির্ধারিত রয়েছে।
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2290578)
आगंतुक पटल : 4