স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:16PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৮ জুলাই ২০২৬

 


সংবিধানের সপ্তম তপশিল অনুযায়ী পুলিশ এবং জনশৃঙ্খলার বিষয় দুটি রাজ্যের এক্তিয়ারভুক্ত। তবে, রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাজকর্ম আরও দক্ষ করে তুলতে কেন্দ্রীয় সরকার পরামর্শ এবং আর্থিক সহায়তা দিয়ে থাকে। 

সাইবার অপরাধের মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক গড়ে তুলেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অডিনেশন সেন্টার। সাইবার অপরাধের খবর নথিভুক্ত করতে চালু হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (https://cybercrime.gov.in)। আর্থিক জালিয়াতি সম্পর্কে নালিশ জানাতে এবং জালিয়াতরা যাতে টাকা না সরিয়ে ফলতে পারে তা নিশ্চিত করতে ২০২১ সালে চালু হয়েছে সিটিজেন ফিন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। অত্যাধুনিক সাইবার ফ্রড মিটিগেশন সেন্টারে রয়েছেন ব্যাঙ্ক এবং আইটি ও টেলিযোগাযোগ ক্ষেত্রের বিশেষজ্ঞরা। 

পুলিশের তথ্যের ভিত্তিতে ৩০.০৬.২০২৬ পর্যন্ত ভারত সরকার ১৫.৭৫ লক্ষ সিম কার্ড এবং ৫.৭৭ লক্ষ আইএমইআই ব্লক করে দিয়েছে। 

পুলিশকর্মীদের সাইবার অপরাধের মোকাবিলায় আরও দক্ষ করে তুলতে চালু হয়েছে ওপেন অনলাইন কোর্স ‘সিওয়াইটিআরএআইএন’। ২০২৪-এর ১০ সেপ্টেম্বর তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার কম্যান্ডো কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য, বিভিন্ন থানা এবং ব্যাঙ্কের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সাইবার অপরাধের মোকাবিলায় কাজ করে চলেছে। 

সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার।

 

SC/AC/AS


(रिलीज़ आईडी: 2290559) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu