প্রধানমন্ত্রীরদপ্তর
বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সড়ক উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চস্তরীয় বৈঠক
प्रविष्टि तिथि:
22 JUL 2026 7:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আজ বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সড়ক উন্নয়ন, কৃষি, সমাজ কল্যাণ এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করলেন।
সংস্কারের উদ্যোগে নাগরিকদের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রাখার বিষয়টিকে ফের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেজন্য একটি গতিশীল পরিমণ্ডলের প্রয়োজন বলে তিনি মনে করেন। এই কাজে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরের যা যা প্রয়োজন, সে সম্পর্কে একটি সার্বিক রূপরেখা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। সরকারের সমস্ত বিভাগের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বিকশিত ভারত কর্মসূচিকে জন-আন্দোলনে গড়ে তোলার ডাক দেন প্রধানমন্ত্রী।
ক্রীড়া ক্ষেত্রের বিকাশে সমন্বয়ভিত্তিক উদ্যোগের কথা আবারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ক্রীড়া-পর্যটন একটি উদীয়মান ক্ষেত্র বলে তাঁর মন্তব্য। ক্রীড়া ক্ষেত্রে প্রযুক্তি এবং উদ্ভাবনমূলক কর্মকাণ্ডের প্রসারে স্টার্টআপগুলির বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।
পিএম কুসুম প্রকল্পের মতো কর্মসূচি কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং কৃষি ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। আন্তর্জাতিক পরিসরের চাহিদা অনুযায়ী মানব-দক্ষতার বিকাশ এই সময়ের দাবি বলে তিনি মনে করিয়ে দেন।
বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের সচিবরা নিজের নিজের ক্ষেত্রের নানান উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা প্রধানমন্ত্রীকে জানান।
উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপর্যায়ের আধিকারিকরা।
SC/AC/NS
(रिलीज़ आईडी: 2288222)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam