স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
জরায়ু ক্যান্সারের মোকাবিলায় এইচপিভি প্রতিষেধক কর্মসূচি সম্পর্কে সাম্প্রতিকতম তথ্য
प्रविष्टि तिथि:
21 JUL 2026 1:52PM by PIB Agartala
নতুন দিল্লি, ২১ জুলাই ২০২৬
৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১৪ বছর বয়সী ১.২ কোটি মেয়েকে এইচপিভি প্রতিষেধক দেওয়ার কর্মসূচির সূচনা হয় ২০২৬-এর ২৮ ফেব্রুয়ারি। ২০২৬-এর ১৫ জুলাই পর্যন্ত ৫২,১০,৩০২টি মেয়েকে এই প্রতিষেধক দেওয়া হয়েছে। আয়ুষ্মান আরোগ্য মন্দির – প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, জেলা ও মহকুমা হাসপাতাল এবং সরকারি মেডিকেল কলেজ সহ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিখরচায় এই প্রতিষেধক দেওয়া হয়।
এজন্য ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে। এইচপিভি প্রতিষেধক কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়া যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিজিটাল ইউ-উইন মঞ্চে। এই প্রতিষেধকের কার্যকারিতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে রেডিও, পোস্টার, সামাজিক মঞ্চ ইত্যাদির মাধ্যমে লাগাতার প্রচার চলছে।
জরায়ু ক্যান্সারের প্রতিরোধে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিষেধক প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রোগ নিরুপন এবং ডে কেয়ার ক্যান্সার সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2287236)
आगंतुक पटल : 7