প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

সিকিমের নামচিতে টানেল ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন

প্রধানমন্ত্রী পি.এম.এন.আর.এফ থেকে এককালীন অনুদান ঘোষণা করেছেন

प्रविष्टि तिथि: 21 JUL 2026 1:01PM by PIB Agartala

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  সিকিমের নামচিতে নির্মাণাধীন একটি টানেল ধসে প্রাণহানির ঘটনায় আজ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে পি.এম.এন.আর.এফ থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। শ্রী মোদী জানিয়েছেন যে, আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন,

সিকিমের নামচিতে নির্মাণাধীন একটি টানেল ধসে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রার্থনা করি, আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে পি.এম.এন.আর.এফ থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। আহতদের  ৫০,০০০ টাকা করে দেয়া হবে: প্রধানমন্ত্রী @narendramodi

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2286981) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam