PIB Backgrounder
azadi ka amrit mahotsav

উড়ান প্রকল্পে পরিমার্জনা (Modified UDAN): ভারতের আঞ্চলিক বিমান চলাচল ব্যবস্থার স্বশক্তিকরণ

प्रविष्टि तिथि: 17 JUL 2026 1:55PM by PIB Kolkata

১৭ জুলাই, ২০২৬

 

আঞ্চলিক বিমান যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে চালু হওয়া উড়ান (UDAN) প্রকল্প ভারতের সর্বত্র বিমান ভ্রমণের সুযোগকে প্রসারিত করেছে। নয় বছর ধরে এই প্রকল্পের অধীনে ৯৫টি বিমানবন্দর, হেলিপোর্ট এবং ওয়াটার এরোড্রোম জুড়ে ৬৭৯টি রুট চালু করা হয়েছে।বস্তুত,  ৩.৫৮ লাখেরও বেশি উড়ানেরর সাহায্যে ১.৬৮ কোটিরও বেশি যাত্রী এই পরিষেবা গ্রহণ করেছেন। ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ২৮,৮৪০ কোটি টাকা ব্যয়ে 'পরিমার্জিত উড়ান' প্রকল্পটিকে (Modified UDAN) বাস্তবায়িত করা হচ্ছে। এই প্রকল্পে যোগাযোগ ব্যবস্থাকে (last-mile connectivity) আরও শক্তিশালী করতে ১০০টি নতুন বিমানবন্দর এবং ২০০টি আধুনিক হেলিপ্যাড তৈরির পরিকল্পনা রয়েছে।

আঞ্চলিক সংযোগের মাধ্যমে দূরত্ব দূর করা (Bridging Distances Through Regional Connectivity)

যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি, যেটি উৎপাদনকে বাজারের সঙ্গে এবং মানুষকে সুযোগের সঙ্গে যুক্ত করে। ভারতের বিমান চলাচল দীর্ঘকাল ধরে কয়েকটি প্রধান শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ছোট শহরগুলিতে নিয়মিত বিমান পরিষেবা ছিল না। এই ব্যবধান দূর করতে এবং মেট্রোপলিটন শহরের বাইরে বিমান যোগাযোগের সুবিধা পৌঁছে দিতে ২০১৬ সালের অক্টোবর মাসে আঞ্চলিক যোগাযোগ প্রকল্প—উড়ান (Ude Desh ka Aam Nagrik - UDAN) চালু করা হয়।

বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান চলাচলের বাজার। গত এক দশকে ভারতের বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০১৪ সালে কার্যকর বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪টি। এবছর ১৫ জুলাই পর্যন্ত সময়ে তা বৃদ্ধি পেয়ে ১৬৫টিতে দাঁড়িয়েছে। এই রূপান্তরকে আরও এগিয়ে নিতে এবছর ৪ জুলাই 'পরিবর্তিত উড়ান' প্রকল্প চালু করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের জন্য এই নতুন পর্বে মোট বরাদ্দ ধরা হয়েছে ২৮,৮৪০ কোটি টাকা। এটি বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণ এবং ছোট বাজারের বিমান পরিচালনাকারীদের জন্য একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র তৈরির ওপর জোর দেয়।

পরবর্তী ধাপ: পরিবর্তিত উড়ান (The Next Phase: Modified UDAN)

ভৌগোলিক জটিলতা রয়েছে এমন অঞ্চলের জন্য বিমান পরিকাঠামো এবং নির্ভরযোগ্য পরিচালনা ব্যবস্থা গড়ে তুলতে পরিবর্তিত উড়ান প্রকল্পকে আরও শক্তিশালী কাঠামোর সঙ্গে নকশা করা হয়েছে।

পরিবর্তিত উড়ান প্রকল্পের উপাদানসমূহ (Components of the Modified UDAN Scheme)

দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং স্থায়িত্ব নিশ্চিত করতে এই প্রকল্পে কয়েকটি সুনির্দিষ্ট উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে:

 * *এরোড্রোমের উন্নয়ন (Development of Aerodromes):* দেশের বিমান পরিকাঠামো সম্প্রসারণের জন্য বিদ্যমান অব্যবহৃত এয়ারস্ট্রিপ থেকে ১০০টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। পরবর্তী আট বছরে এই এরোড্রোমগুলির উন্নয়নের জন্য মোট ১২,১৫৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

 * *পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সহায়তা (Operation and Maintenance Support):* ছোট এরোড্রোমগুলির প্রাথমিক বছরগুলিতে সীমিত আয়ের কারণে তিন বছরের জন্য ওঅ্যান্ডএম (O&M) সহায়তা দেওয়া হবে। বিমানবন্দর প্রতি বার্ষিক সর্বোচ্চ ৩.০৬ কোটি টাকা এবং হেলিপোর্ট বা ওয়াটার এরোড্রোম প্রতি বার্ষিক ০.৯০ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। প্রায় ৪৪১টি এরোড্রোমকে সহায়তা দিতে এই খাতে আনুমানিক ২,৫৭৭ কোটি টাকা ব্যয় করা হবে।

 * *আধুনিক হেলিপ্যাডের উন্নয়ন (Development of Modern Helipads):* দুর্গম ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে যেখানে সাধারণ বিমানবন্দর তৈরি করা সম্ভব নয়, সেখানে জরুরি পরিষেবা ও শেষ প্রান্তের যোগাযোগ উন্নত করতে ২০০টি আধুনিক হেলিপ্যাড তৈরি করা হবে। প্রতিটি হেলিপ্যাডের আনুমানিক ব্যয় ১৫ কোটি টাকা ধরে আট বছরে এই ক্ষেত্রে মোট ৩,৬৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 * *এয়ারলাইন্সের জন্য ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (Viability Gap Funding for Airlines):* ছোট বাজারে বিমান পরিচালনাকারীদের উৎসাহিত করতে এবং কম যাত্রী সংখ্যার প্রাথমিক ক্ষতি সামাল দিতে ১০ বছরের মেয়াদে মোট ১০,০৪৩ কোটি টাকার ভিজিএফ (VGF) প্রস্তাব করা হয়েছে। এয়ারলাইনগুলি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবে।

 * *আত্মনির্ভর ভারত এবং দেশীয় বিমান চলাচল সক্ষমতা (Atmanirbhar Bharat and Indigenous Aviation Capacity):* প্রত্যন্ত অঞ্চলে ওড়ার উপযোগী ছোট ফিক্সড-উইং বিমান এবং হেলিকপ্টারের ঘাটতি দূর করতে এই স্কিমের অধীনে পবন হংসের (Pawan Hans) জন্য দুটি এইচএএল ধ্রুব (HAL Dhruv) হেলিকপ্টার এবং অ্যালায়েন্স এয়ারের (Alliance Air) জন্য দুটি এইচএএল ডর্নিয়ার (HAL Dornier) বিমান প্রস্তাব করা হয়েছে, যা দেশীয় উৎপাদন সক্ষমতাকে সমর্থন করে।

উড়ান:  শক্তিশালী ভিত্তি তৈরিতে সক্ষম (UDAN: Building a Strong Foundation)

বিগত নয় বছরের বাস্তবায়নে উড়ান প্রকল্পের অর্জনসমূহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ:

 * *কার্যকরী অর্জন (Operational Achievements):* এ বছর ১৫ জুলাই পর্যন্ত দেশে ৬৭৯টি রুটের মাধ্যমে ৯৫টি বিমানবন্দর, হেলিপোর্ট ও ওয়াটার এরোড্রোম যুক্ত হয়েছে। প্রকল্পের শুরু থেকে ৩.৫৮ লাখের বেশি ফ্লাইট পরিচালিত হয়েছে এবং ১.৬৮ কোটির বেশি যাত্রী উপকৃত হয়েছেন।

 * *যোগাযোগ এবং পরিষেবার ওপর প্রভাব (Impact on Connectivity and Services):* তেজপুর, পাসিঘাট, দিউ, পিথোরাগড়, রাউরকেলার মতো প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে এই প্রকল্পের প্রভাব অত্যন্ত দৃশ্যমান। এটি পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে জরুরি যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে দেশের বিমানবন্দরগুলিতে সাশ্রয়ী খাবার পরিবেশনের জন্য 'উড়ান যাত্রী ক্যাফে' (UDAN Yatri Cafés), বিনামূল্যে বই পড়ার জন্য 'ফ্লাইব্রেরি' (Flybrary) এবং ফ্রি ওয়াই-ফাই পরিষেবা গড়ে তোলার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

সহজতর যাত্রা: যেভাবে উড়ান দৈনন্দিন ভ্রমণকে বদলে দিচ্ছে (A Journey Made Easier: How UDAN is Changing Everyday Travel)

উড়ান প্রকল্প শহরগুলির মধ্যে যাতায়াতের সময় কমিয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং কাডাপার মধ্যবর্তী দূরত্ব সড়কপথে যেখানে ৮ থেকে ১০ ঘণ্টা সময় নিত, বিমান পরিষেবার মাধ্যমে তা এখন মাত্র ১ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হচ্ছে। একইভাবে বিদ্যানগরের বাসিন্দা সৈয়দ ইলিয়াজ আহমেদ জানিয়েছেন যে, আগে যে যাত্রায় প্রায় ছয় ঘণ্টা সময় লাগত, তা এখন অত্যন্ত যুক্তিসঙ্গত খরচে মাত্র এক ঘণ্টায় সম্পন্ন করা যাচ্ছে।

অর্থায়ন  এবং প্রাতিষ্ঠানিক সহায়তা (Funding Mechanism and Institutional Support)

আমেরিকা, কানাডা, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার মতো ভৌগোলিকভাবে বৃহৎ দেশগুলি আঞ্চলিক বিমান যোগাযোগের জন্য সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে। তবে, ভারত উড়ান প্রকল্পের অধীনে একটি নিজস্ব অর্থায়ন মডেল হিসাবে আরসিএস লেভি (RCS levy) ব্যবস্থা চালু করেছে, যেখানে নির্বাচিত অভ্যন্তরীণ ফ্লাইটের ওপর সামান্য ফি ধার্য করে এই ক্ষেত্রের অর্থায়ন নিশ্চিত করা হয়। অ-আর্থিক ছাড় এবং সরকারি অংশগ্রহণ বিমান চলাচল বাস্তুতন্ত্রে পরিচালন ব্যয় কমাতে সাহায্য করেছে।

উড়ান থেকে পরিবর্তিত উড়ান: ভারতের বিমান চলাচলের দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ (UDAN to Modified UDAN: Expanding India’s Aviation Vision)

উড়ান থেকে পরিবর্তিত উড়ানে উত্তরণ ভারতের একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। অগনিত নতুন রুট পূর্বে সুবিধাবঞ্চিত থাকা অঞ্চলগুলিকে সংযুক্ত করেছে এবং বিমান ভ্রমণকে লাখ লাখ মানুষের নাগালের মধ্যে এনেছে। পরিবর্তিত উড়ানের অনুমোদন একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তুলতে ভারতের সংকল্পকে আরও দৃঢ় করেছে।

তথ্যবিবরণী:

Ministry of Civil Aviation

https://www.civilaviation.gov.in/sites/default/files/migration/Udaan_Eng.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245099&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245471&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241546&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181310&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241546&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236062&reg=3&lang=1

https://www.civilaviation.gov.in/sites/default/files/migration/UDAN-Manual.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281051&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2285420&reg=3&lang=1

Prime Minister’s Office

https://www.pmindia.gov.in/en/news_updates/cabinet-approves-regional-connectivity-scheme-modified-udan-with-a-total-outlay-of-rs-28840-crore/

Airports Authority of India

https://www.aai.aero/en/rcs-udan

 

Click to See in PDF

 

SSS/PK/Kol...


(रिलीज़ आईडी: 2285759) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR