শিল্পওবাণিজ্যমন্ত্রক
এমএসএমই সংস্থা গুলির বিশ্ব বাজারে জায়গা করতে গাইড বুক প্রকাশ
प्रविष्टि तिथि:
16 JUL 2026 8:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুলাই ২০২৬
বিশ্ব বাজারে বিস্তার লাভে ভারতীয় এমএসএমই সংস্থাগুলির জন্য একটি গাইড বুক প্রকাশ করল সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ল। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেন ট্রেড ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যৌথ সহযোগিতায় নতুন দিল্লিতে আজ এই গাইড বুকটি প্রকাশ করা হয়। এমএসএমই সংস্থাগুলির রপ্তানি পরিচিতি গড়ে তোলা, বিশ্ব বাজারে প্রবেশের সম্ভাবনার দিক, সংশ্লিষ্ট ইতিকর্তব্য, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি বিধান, স্থিতিস্থাপকতার বিন্যাস এবং রপ্তানির জন্য তাদের প্রস্তুত করে তুলতে এই গাইডবুক সহায়ক ভূমিকা নেবে।
এমএসএমই সংস্থাগুলি বিশ্ব বাজার সম্পর্কে কম ওয়াবিকহাল। বিদেশী ক্রেতাদের সম্পর্কে তাদের অভিজ্ঞতাও কম, আন্তর্জাতিক মান বজায় রাখতে কী দায়বদ্ধতা পূরণ করা দরকার এবং সেজন্য কী শংসাপত্রের প্রয়োজন এবং মূল্য স্থিতিস্থাপকতা, এইসব নানা বিষয়ে তাদের উপযুক্ত করে তোলার জন্যেই এই উদ্যোগ।
এই গাইড বুকটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে নানা নীতি নির্ধারক, শিল্প প্রতিনিধিবৃন্দ, বাণিজ্য বিশেষজ্ঞ এবং এমএসএমই অংশীদাররা এমএসএমই ক্ষেত্রকে বিশ্ব বাজারের জন্য শক্তিশালী করে তোলার ওপর আলোকপাত করেন। আলোচনায় পৌরোহিত্য করেন ইন্টারন্যাশ ট্রেড পলিসি ডিভিশনের প্রিন্সিপ্যাল অ্যাডভাইজার সুমন্ত চৌধুরী। এফআইএসএমই-র সেক্রেটারি জেনারেল অনিল ভরদ্বাজ এবং বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ কুমার ভাষণ দেন। এরপর প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়।
SC/AB/NS
(रिलीज़ आईडी: 2285652)
आगंतुक पटल : 2