PIB Backgrounder
ভারতকে সুদক্ষ করে তোলার সরকারি উদ্যোগ
प्रविष्टि तिथि:
15 JUL 2026 5:09PM by PIB Kolkata
১৫ জুলাই, ২০২৬
ভারতের প্রতিভা, শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা বিকাশকে সমন্বিত করে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিদ্যালয় পর্যায় থেকেই পাঠ্যক্রমে বৃত্তিমূলক শিক্ষাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি, ক্রমাগত দক্ষতা বৃদ্ধি এবং জীবনব্যাপী শিক্ষা গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি এবং ভবিষ্যৎ-উপযোগী যোগ্যতা গড়ে তোলার মাধ্যমে শিল্পের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাবিদ, শিল্প এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের সাহায্যে যুবসমাজ, নারী, কারিগর এবং গ্রামীণ সম্প্রদায়ের প্রয়োজনে অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে, যার মাধ্যমে ভারতকে আন্তর্জাতিক স্তরে আর-ও প্রতিযোগীসুলভ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।
ভারতের প্রতিভাকে ক্ষমতায়িত করা
'বিকশিত ভারত ২০৪৭' অর্জনের লক্ষ্যে ভারতে একটি দক্ষ ও উদ্ভাবনী কর্মীবাহিনী গড়ে তোলা হচ্ছে। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটালাইজেশনের কারণে পরিবর্তিত আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্রমাগত দক্ষতা উন্নয়নের বাস্তব চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমানে। 'ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২৬' অনুযায়ী, দক্ষতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের ফলে, কাজের যোগ্যতা বা কর্মক্ষমতা ২০২০ সালের ৪৬% থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে ৫৬.৪% হয়েছে।
দক্ষতা উন্নয়ন: একটি অগ্রাধিকার (Skill Development: A Priority)
দক্ষতা উন্নয়ন ভারতের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি কৌশলগত স্তম্ভ:
* *অর্থনৈতিক প্রবৃদ্ধি:* উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এটি দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।
* *আন্তর্জাতিক ক্ষেত্রে উদীয়মান দক্ষতার প্রয়োজনীয়তা:* আইএমএফ (IMF)-এর এআই প্রস্তুতি সূচকে (AI Preparedness Index) ভারত ৪৯.৩ স্কোর পেয়েছে, যা উন্নয়নশীল অর্থনীতির গড় স্কোরের (৪২.১) চেয়ে বেশি। এটি এআই ক্ষেত্রে ভারতের দৃঢ় প্রস্তুতি নির্দেশ করে।
* *ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানো:* ভারতের জনসংখ্যার ৫৪%-এর বেশি ২৫ বছরের কম বয়সী এবং ৬২%-এর বেশি কর্মক্ষম (১৫-৫৯ বছর)। ২০৪০ সাল পর্যন্ত এই সুযোগকে কাজে লাগাতে নিবিড় দক্ষতা বিকাশের প্রশিক্ষণ প্রয়োজন।
* *আন্তর্জাতিক প্রতিভার চাহিদা পূরণ:* ২০৩০ সালের মধ্যে যখন বিশ্বে ৮৫ মিলিয়ন দক্ষ কর্মীর ঘাটতি দেখা যাবে, তখন ভারতে ৪৫ মিলিয়ন অতিরিক্ত দক্ষ পেশাদার সৃষ্টি হবে।
প্রাথমিক বয়স থেকেই দক্ষতা বিকাশে ব্রতী হওয়া (Building Skills from an Early Age)
প্রাথমিক বয়স থেকেই শিক্ষার্থীদের দক্ষতা তৈরিতে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ নিচে আলোচনা করা হল:
* *সমগ্র শিক্ষা প্রকল্প (Samagra Shiksha Scheme):* প্রাক-বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫,১৪০টি স্কুলে ১৩৮টি কাজের অনুমোদন দিয়ে ৩৫.৫ লাখেরও বেশি শিক্ষার্থীকে দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিকাঠামো সর্বোচ্চ ব্যবহারের জন্য ৯৭৫টি স্পোক স্কুল-সহ 'হাব অ্যান্ড স্পোক মডেল' গ্রহণ করা হয়েছে। এছাড়া ৪০০টি জওহর নবোদয় বিদ্যালয় এবং ২০০টি একলব্য মডেল আবাসিক স্কুলে ১,২০০টি বৃত্তিমূলক দক্ষতা ল্যাব স্থাপন করা হয়েছে।
* *পিএম শ্রী স্কুল (PM SHRI Schools):* ২০২০-র শিক্ষানীতি বাস্তবায়নে Exemplar বা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসাবে এ বছর জুন মাসের মধ্যে ১৩,০৯২টি স্কুলকে উন্নত করা হয়েছে।
* *অটল টিঙ্কারিং ল্যাবরেটরিজ (Atal Tinkering Laboratories):* শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী মেধা বিকাশের লক্ষ্যে দেশের ৭২২টি জেলায় ১০,০০০টিরও বেশি এটিএল (ATL) ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে ১.১ কোটির বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছেন।
* *স্কিলিং ফর এআই রেডিনেস (SOAR):* ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবর্তনশীল এআই দক্ষতার প্রশিক্ষণ দিতে মাইক্রোসফট, এইচসিএল টেকনোলজিস এবং ন্যাসকমের সঙ্গে অংশীদারিত্বে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২.৩০ লাখ শিক্ষার্থীকে এনরোল করা হয়েছে।
* *ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF):* এটি অ্যাকাডেমিক ও বৃত্তিমূলক শিক্ষাকে একটি সাধারণ কাঠামোর অধীনে এনে যোগ্যতা অনুযায়ী আটটি স্তরে বিন্যস্ত করে।
* *YUVA AI for ALL:* ভারতএআই (IndiaAI) মিশনের অধীনে ২০২৫-এর নভেম্বর-এ চালু হওয়া বিনা মূল্যে একটি ৪.৫ ঘণ্টার অনলাইন কোর্স, যেখানে এ বছর ৮ জুলাই পর্যন্ত ৮৫.২৭ লাখ মানুষ নথিভুক্ত হয়েছেন।
* *বিদ্যাঞ্জলি কর্মসূচি (Vidyanjali Programme):* বেসরকারি ও সমাজ সেবকদের স্কুলের সঙ্গে যুক্ত করার এই উদ্যোগে জুন ২০২৬ পর্যন্ত ৫.৬২ লাখের বেশি স্বেচ্ছাসেবক এবং ২.০৪ কোটির বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে।
কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পুনঃদক্ষতা (Upskilling and Re-Skilling the Workforce)
শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে তালমিল রেখে নতুন এবং মধ্য-কর্মজীবনের পেশাদারদের কর্মক্ষম করতে নেওয়া উদ্যোগসমূহ:
* *স্কিল ইন্ডিয়া মিশন (Skill India Mission - SIM):* ডিজিটাল হাব এবং রোজগার মেলার সহায়তায় এনএসকিউএফ (NSQF) নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর প্রধান ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলি নিচে উল্লিখিত হল:
| স্কিম/উদ্যোগ | বিবরণ ও প্রধান অর্জনসমূহ (৩০ জুন/৩১ মার্চ ২০২৬ পর্যন্ত) |
|---|---|
| *প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY 4.0)* | মোট ৭৩৮টি জেলায় ২৮.১৭ লক্ষ প্রার্থীকে ৩৬টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর অধীনে ১৮৯টি ভবিষ্যৎ-দক্ষতার কাজ এবং ৬৮টি কাস্টমাইজড কোর্স চালু রয়েছে। এটি ১৬,৯০০টির বেশি প্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে। |
| *জন শিক্ষণ সংস্থান (JSS)* | নব্য-স্বাক্ষর এবং স্কুল ড্রপআউটদের জন্য এনজিও-র মাধ্যমে ১০০% সরকারি অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি। ২০১৮ সাল থেকে ৩৬.৫২ লাখ সুবিধাভোগী প্রশিক্ষিত হয়েছেন, যার মধ্যে ৮২% নারী। ২০২৪-এর ডিসেম্বর থেকে এর পণ্যগুলি 'UdyamKart' পোর্টালের সাহায্যে বাজারজাত করা হচ্ছে। |
| *জাতীয় শিক্ষানবিশ প্রচার প্রকল্প (NAPS 2.0)* | 'কাজের সঙ্গে শিক্ষা' মডেলের অন্তর্গত সরকার সরাসরি উপবৃত্তি প্রদান করে। ২০১৬ সাল থেকে ৫৪.৪১ লাখ শিক্ষানবিশ যুক্ত হয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরে Direct Benefit Transfer (DBT)-এর মাধ্যমে ৫৬২.৭৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। |
| *কারুশিল্পী প্রশিক্ষণ প্রকল্প (CTS) । প্রসঙ্গত, ১৩,৮৮৮টি আইটিআই (ITI)-এর মাধ্যমে ১৬৯টি কোর্সে দীর্ঘমেয়াদে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইটিআই-তে ২০২৫-২৬ অর্থবছরে এনরোলমেন্ট বেড়ে ১৪.৭০ লাখে এসে দাঁড়িয়েছে। |
* *PM-SETU:* ২০২৫ সালে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ১,০০০টি সরকারি আইটিআই (ITI)-কে আধুনিক করে তোলা (২০০টি হাব এবং ৮০০টি স্পোক মডিউলে বিভক্ত), পাঁচটি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা এবং পাঁচ বছরে ২০ লাখ যুবককে প্রশিক্ষণ দেওয়া। এ বছর মে মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য হিসাবে বিশাখাপত্তনমে এটি চালু করেছে এবং ওড়িশা, গুজরাট ও তেলেঙ্গানায় ১,২৩৭.৫৮ কোটি টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা অনুমোদিত হয়েছে।
* *ফিউচার স্কিলস পিলার ও ফিউচার স্কিল প্রাইম:* ন্যাসকম ও MeitY-র যৌথ উদ্যোগে ফিউচার স্কিলস প্রাইম প্ল্যাটফর্মে ২,৮০০টিরও বেশি কোর্স এবং ৩৩ লাখের বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে ৪১% মহিলাই শিক্ষানবিশ।
* *প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PMVBRY):* প্রথমবার ইপিএফও (EPFO)-তে নিবন্ধিত কর্মীদের প্রথম শেখার পর্যায়ে দুই কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ বছর ১৯ জুন পর্যন্ত ২,৪০০ কোটি টাকা বিতরণের মাধ্যমে ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করা হয়েছে।
উদ্যোক্তা দক্ষতার বিকাশ (Nurturing Entrepreneurial Skills)
স্বনির্ভরতা এবং নতুন উদ্যোগ গড়ে তুলতে গৃহীত উদ্যোগ:
* *পিএম বিশ্বকর্মা (PM Vishwakarma):* কারিগর ও শিল্পীদের দক্ষতা বৃদ্ধি, টুলকিট এবং ঋণের সহায়তা দেওয়া হয়। এবছর জুন পর্যন্ত ২৪.৫০ লাখেরও বেশি আবেদনকারী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ৫,১৬৫.৮৪ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।
* *স্টার্টআপ ইন্ডিয়া কোর্স এবং অন্যান্য কর্মসূচি (ESDP):* স্টার্টআপ ইন্ডিয়া প্ল্যাটফর্মে নিখরচায় উদ্যোক্তা বিষয়ক অনলাইন কোর্স উপলব্ধ রয়েছে। এমএসডিই (MSDE) তার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান NIESBUD এবং আইআইই (IIE)-এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) পরিচালনা করে থাকে।
দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন (Empowering Women through Skilling)
শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ এবং অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ:
* *নারীদের জন্য এআই কেরিয়ার (AI Careers for Women):* গ্রামীণ অস্নাতক কলেজের ছাত্রীদের ৩২০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ-উপযোগী এআই দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি ২৫টি এআই সেন্টারের মাধ্যমে ১০,০০০-এরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।
* *স্বাবলম্বিনী (Swavalambini):* নীতি আয়োগের নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বে অসম, মেঘালয়া, মিজোরাম, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানার নারীদের মধ্যে উদ্যোগপতি হওয়ার মনোভাব গড়ে তোলার কাজ চলছে।
* **নব্য (NAVYA):*২০২৫-এর জুনে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ১৯টি রাজ্যের ২৭টি অনুন্নত বা আকাঙ্ক্ষী (Aspirational) জেলার ১৬-১৮ বছর বয়সী ৩,৮৫০ জন কিশোরীকে ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা এআই-সক্ষম পরিষেবার মতো অপ্রচলিত ও ভবিষ্যৎ-মুখী বৃত্তিমূলক কাজে প্রশিক্ষণ দেওয়া।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭: প্রধান দক্ষতা উদ্যোগসমূহ (The Union Budget 2026–27: Key Skilling Initiatives)
কেন্দ্রীয় বাজেটে ঘোষিত দক্ষতার ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে:
* খেলো ইন্ডিয়া মিশনের অধীনে সমন্বিত স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তির ব্যবহার।
* মোট ১২ সপ্তাহের হাইব্রিড কোর্সের মাধ্যমে ১০,০০০ পর্যটক-গাইডের দক্ষতা বৃদ্ধি।
* শিক্ষা ও ক্লিনিকাল পরিষেবার উন্নতির প্রয়োজনে তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপন।
* পূর্ব ভারতে ডিজাইন শিক্ষার প্রসারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন।
* ১৫,০০০ স্কুল এবং ৫০০ কলেজে 'AVGC কনটেন্ট ক্রিয়েটর ল্যাব' স্থাপন।
* বয়স্কদের সেবায় ১.৫ লাখ কর্মীকে এনএসকিউএফ নিয়ম অনুযায়ী মাল্টি-স্কিলড কেয়ারগিভার হিসাবে প্রশিক্ষণ দেওয়া।
* শিল্প ও লজিস্টিক করিডোরের কাছাকাছি উচ্চশিক্ষা ও দক্ষতা-কেন্দ্রিক পরিকাঠামো সমৃদ্ধ পাঁচটি 'ইউনিভার্সিটি টাউনশিপ' স্থাপন।
উপসংহার (Conclusion)
ভারতের দক্ষতা-কেন্দ্রিক পরিকাঠামো এখন স্কুল পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা, কর্মক্ষেত্রের উন্নয়ন, উদ্যোগপতির বিকাশ এবং মহিলা-কেন্দ্রিক উদ্যোগের একটি সমন্বিত জীবনচক্র পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। যুবসমাজ এবং নারীকে আধুনিক প্রযুক্তি এবং শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার মাধ্যমে ভারত তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সফলভাবে কাজে লাগিয়ে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে এগিয়ে চলেছে।
তথ্যবিবরণী
Ministry of Finance
http://www.dea.gov.in/files/monthly_economic_report_documents/FINAL_Monthly%20Economic%20Review%20October%202025.pdf
Ministry of Skill Development and Entrepreneurship
https://www.msde.gov.in/static/uploads/2024/04/National-Skill-Development-Mission.pdf
https://x.com/MSDESkillIndia/status/1998400903376994741
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204136®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210537®=3&lang=2
https://www.instagram.com/p/DS93yBTEVvO/
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2200373®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197061®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200389®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197057®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149342®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200384®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204133®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146569&utm®=3&lang=2
https://dgt.gov.in/sites/default/files/2025-10/PM-SETU-Guidelines-Component-I-Upgradation-of-ITIs.pdf
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2208158®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236967®=3&lang=1
https://pm-setu.skillindiadigital.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266939&lang=2®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250149®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217278®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223364®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238232®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225466®=3&lang=1
https://iie.gov.in/pr/projects/swavalambini--women-entrepreneurship-programme#gsc.tab=0
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200384®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144958®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281937®=48&lang=1
Sansad.in
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AS116_8uUyrZ.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU1259_yqXOnZ.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU1175_YigYjs.pdf?source=pqals
Ministry of Education
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1951485®=3&lang=2
https://pmshri.education.gov.in/
https://samagra.education.gov.in/about.html
https://vidyanjali.education.gov.in/
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/186/AU1164_v0ZRwx.pdf?source=pqals
Cabinet
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1857409®=3&lang=2
Ministry of Electronics and Information Technology
https://indiaai.gov.in/hub/indiaai-futureskills
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191334®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201472®=3&lang=1
https://www.futureskillsprime.in/
Ministry of Labour & Employment
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206145®=3&lang=2
https://www.mofpi.gov.in/sites/default/files/pradhan_mantri_viksit_bharat_rozgar_yojana_pmvbry.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201346®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148270®=48&lang=2
Ministry of Micro, Small and Medium Enterprises
https://msmedi.dcmsme.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246894®=3&lang=1
https://pmvishwakarma.gov.in/
Ministry of Commerce and Industry
https://www.startupindia.gov.in/content/sih/en/reources/online-courses.html
Niti Ayog
https://niti.gov.in/sites/default/files/2019-01/Skill_Workforce.pdf
https://aim.gov.in/atl.php
PM India
https://www.pmindia.gov.in/en/news_updates/pm-disburses-incentives-worth-around-%e2%82%b92400-crore-under-the-pradhan-mantri-viksit-bharat-rozgar-yojana/
World Bank
https://www.worldbank.org/en/topic/skillsdevelopment
World Economic Forum
https://reports.weforum.org/docs/WEF_Future_of_Jobs_Report_2025.pdf
UNESCO
https://www.unevoc.unesco.org/en/wysd-2026-skills-shared-future
PIB Headquarters
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226912®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155216&ModuleId=3®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256476®=3&lang=1
Others
https://cdnbbsr.s3waas.gov.in/s3kv05b90e8875c131d0760d04c0d4d8f3/uploads/2025/08/2025080227.pdf
https://wheebox.com/assets/pdf/ISR_Report_2026.pdf
https://wheebox.com/assets/pdf/ISR_Report_2025.pdf
https://x.com/Office_ChJayant/status/2041772472798998566
https://aicw.in/skilling
Empowering India's Skill Ecosystem
SSS/PK/Kol...
(रिलीज़ आईडी: 2285294)
आगंतुक पटल : 6