ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলিকে সংগঠিত ক্ষেত্রে যুক্ত করছে উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল এবং ডিজিটাল উদ্যম সহায়ক মঞ্চ

प्रविष्टि तिथि: 14 JUL 2026 2:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪জুলাই , ২০২৬

 

ভারতের উদ্যোগ ক্ষেত্র দ্রুত বিবর্তিত হচ্ছে। উৎপাদন ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই দেশ। আর্থিক বিকাশ, কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে ঔদ্যোগিকতার গুরুত্ব অপরিসীম। 
উদ্যোগ ক্ষেত্রের এই রূপান্তরে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল এবং উদ্যম ডিজিটাল সহায়ক মঞ্চ। এই দুই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলিকে সংগঠিত ক্ষেত্রে যুক্ত করা হচ্ছে, যাতে তারা সরকারি সহায়তার সুযোগ পায়। 

উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে সরল ও কাগজবিহীন পন্থায় এবং নিখরচায় এই সব সংস্থা একটি সরকারি পরিচয়পত্র পেতে পারে। উদ্যম সহায়ক মঞ্চের মাধ্যমে এদের জিএসটি নিবন্ধন হয়ে থাকে। 
উদ্যম নিবন্ধন প্রক্রিয়া খুবই সরল। পোর্টালে গিয়ে মালিক কিবা অংশীদারের আধার ও প্যান কার্ড দিয়ে পাওয়া ফর্ম পূরণ করতে হয়। এর পর ওই সংস্থাটির জন্য একটি বৈদ্যুতিন শংসাপত্র তৈরি হয়।    

নিবন্ধিত হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থা প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ পায়। সরকারি ক্রয় ব্যবস্থাপনার আওতায় এসে যায় তারা। প্রযুক্তিগত ও বিপণনগত সহায়তাও মেলে।  

বিশদ তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখুন -https://www.udyamregistration.gov.in/

 

 

SC/AC /SG


(रिलीज़ आईडी: 2284486) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Kannada