রেলমন্ত্রক
কলকাতা মেট্রোর পার্পল লাইনে টিবিএম ‘দুর্গা’-র সাফল্য- জোকা-এসপ্ল্যানেড করিডরের ভূগর্ভস্থ সংযোগে বড় অগ্রগতি
प्रविष्टि तिथि:
10 JUL 2026 5:53PM by PIB Kolkata
দিল্লী, ১০ জুলাই,২০২৬
কলকাতা মেট্রো আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। কলকাতা মেট্রোর পার্পল লাইনে টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের খিদিরপুর ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যবর্তী ভূগর্ভস্থ টানেলের একটি অংশের খননকাজ সম্পূর্ণ করেছে।
আজকের এই সাফল্য কলকাতার নগর পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি, শহরের গুরুত্বপূর্ণ মেট্রো সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের দিকে আরো এক ধাপ অগ্রসর হল।
https://x.com/AshwiniVaishnaw/status/2075519042102984859?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2075519042102984859%7Ctwgr%5Ea49c202c1ac3ab81cfe88a8961f1f0a35806cb30%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2283383reg%3D48lang%3D1
মূল বিষয়গুলি:
*টানেল বোরিং মেশিন (TBM) 'দুর্গা' সফলভাবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে পৌঁছেছে।
*এর মাধ্যমে খিদিরপুর-ভিক্টোরিয়া ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। এই সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছিল ১০ জুলাই ২০২৫।
*এই সাফল্য প্রকৌশল দক্ষতা, নিখুঁত পরিকল্পনা এবং বিভিন্ন বিভাগের নিরবচ্ছিন্ন সমন্বয়ের এক উজ্জ্বল নিদর্শন।
*সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান বজায় রেখে এবং মাটির ওপরের যান চলাচলে ন্যূনতম বিঘ্ন ঘটিয়ে সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।
*জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডর কলকাতার দক্ষিণাঞ্চলকে শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার সঙ্গে যুক্ত করে পূর্ব-পশ্চিম সংযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
*এই করিডর দ্রুততর, নিরাপদ এবং আরও সুস্থায়ী পরিবহণ ব্যবস্থা গড়ে তুলবে, ফলে যাতায়াতের সময় কমবে এবং সড়কপথের যানজটও হ্রাস পাবে।
টানেল বোরিং মেশিন (TBM) 'দুর্গা'-র সাফল্য কলকাতা মেট্রোর একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলকের অন্যতম।
এর আগে, কলকাতা মেট্রো কবি সুভাষ-বিমানবন্দর (অরেঞ্জ লাইন) লাইনের চিংড়িঘাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬২ মিটার দীর্ঘ ভায়াডাক্টের ফাঁক সফলভাবে জুড়ে দেয়। এর ফলে নির্মাণকাজের একটি বড় বাধা দূর হয়ে কাজ দ্রুত সম্পন্ন হবার পথে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়।
পরবর্তীতে, কলকাতা সফরকালে কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মেট্রো সম্প্রসারণ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত মেট্রোয় যাত্রা করেন, সহযাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের ভ্রমণ-অভিজ্ঞতা ও মেট্রোর পরিষেবা সম্পর্কে মতামত সংগ্রহ করেন এবং মেট্রো কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
https://x.com/AshwiniVaishnaw/status/2058902606110703734?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2058902606110703734%7Ctwgr%5Ea49c202c1ac3ab81cfe88a8961f1f0a35806cb30%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2283383reg%3D48lang%3D1
মন্ত্রী চিংড়িঘাটার প্রকল্পের সদ্য সমাপ্ত ভায়াডাক্টের জায়গাটিও পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়নের গতির প্রশংসা করেন। তিনি ঘোষণা করেন যে আগামী ৪-৫ বছরে প্রায় ৬০টি নতুন প্রজন্মের ট্রেন মেট্রো পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৪ সালের পর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ৪৫ কিলোমিটার নতুন মেট্রো নেটওয়ার্ক চালু হয়েছে।
SC/
(रिलीज़ आईडी: 2283440)
आगंतुक पटल : 7