স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বেশি মাত্রার অ্যালকোহলযুক্ত ওষুধের ফর্মুলেশনের ওপর নিয়ন্ত্রণ আনতে ‘ড্রাগস রুলস, ১৯৪৫’ সংশোধন

प्रविष्टि तिथि: 10 JUL 2026 11:49AM by PIB Agartala
 

নয়াদিল্লি, ১০ জুলাই ২০২৬

 

উচ্চ মাত্রার অ্যালকোহলযুক্ত ওষুধের অপব্যবহার রোধ এবং এগুলির ওপর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইথাইল অ্যালকোহল-যুক্ত ওষুধের ফর্মুলেশন বা প্রস্তুতির ক্ষেত্রে লাইসেন্স গ্রহণে বর্তমানে যে ছাড় (যা 'শিডিউল কে'-এর আওতায় ছিল) রয়েছে, তা বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

 

'ড্রাগস রুলস, ১৯৪৫'-এর 'শিডিউল কে'-এর অধীনে এলাচ ও আদার টিংচার এবং অন্যান্য সুগন্ধি প্রস্তুতি সহ নির্দিষ্ট কিছু ওষুধকে লাইসেন্স গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এগুলির মধ্যে কিছু ফর্মুলেশনে ইথাইল অ্যালকোহলের মাত্রা অত্যন্ত বেশি। কোনও কোনও ক্ষেত্রে যা আয়তন-অনুপাতে ৮০-৯০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। এর ফলে নেশার উদ্দেশ্যে এগুলির অপব্যবহারের ঝুঁকি রয়েছে।

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যে সব ওষুধের ফর্মুলেশনে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ ৩০ মিলিলিটারের বেশি, সেগুলির ক্ষেত্রে 'শিডিউল কে'-এর আওতায় প্রদত্ত ছাড় আর কার্যকর থাকবে না। তাই এই ধরনের ওষুধ তৈরিতে 'ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০'-এর অধীনে প্রয়োজনীয় লাইসেন্স বাধ্যতামূলক।

 

এই সংশোধনীর মাধ্যমে ওষুধগুলিকে 'ড্রাগস রুলস, ১৯৪৫'-এর 'শিডিউল এইচ১'-এর অন্তর্ভুক্ত করা হয়েছে; এর ফলে এগুলি কেবল নথিভুক্ত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রি করা এবং এই সংক্রান্ত নথিপত্র কঠোরভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

 

এই সংশোধনীর ফলে অ্যালকোহল-যুক্ত ওষুধগুলির ওপর নিয়ন্ত্রণমূলক তদারকি ব্যবস্থা আরও জোরদার হবে এবং এগুলির সরবরাহ কেবল নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ ব্যবস্থার মাধ্যমেই করতে হবে। এর ফলে ওষুধগুলির অপব্যবহার বা অন্য উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমবে।

 

 

সংশোধনী সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্বলিত গেজেট বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং প্রয়োজনে তা এই লিঙ্কে দেখা যেতে পারে:

 

https://egazette.gov.in/WriteReadData/2026/274311.pdf

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2283364) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil , Kannada , Malayalam