প্রধানমন্ত্রীরদপ্তর
তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
09 JUL 2026 12:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৬
মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় অ্যান্থনি আলবানিজ এমপি-র আয়োজনে অনুষ্ঠিত তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেন।
গভর্নমেন্ট হাউসে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী আলবানিজ প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
দুই প্রধানমন্ত্রী প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন এবং এরপর প্রতিনিধিদল-পর্যায়ের আলোচনায় অংশ নেন। তাঁরা ভারত-অস্ট্রেলিয়া ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’-এর ছয় বছর পূর্তিকে স্বাগত জানান। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, সাইবার ও ভবিষ্যৎ প্রযুক্তি, মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, পরিবেশ-বান্ধব জ্বালানি, শিক্ষা এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
দুই প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করেন এবং একটি উচ্চাকাঙ্ক্ষী, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক ‘সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি’ দ্রুত চূড়ান্ত করার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তাঁরা ‘অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরাম’-এর ফলাফল এবং ‘অর্থনৈতিক ও ব্যবসায়িক রোডম্যাপ’ সংক্রান্ত আলোচনার বিষয়গুলিকে স্বাগত জানান; পাশাপাশি উভয় দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য উৎসাহিত করেন। তাঁরা দুই দেশের মধ্যে শিক্ষা-সহযোগিতার অব্যাহত সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরেন। এ প্রসঙ্গে, তাঁরা ভারতে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির ক্রমবর্ধমান উপস্থিতি এবং ভবিষ্যৎ-উপযোগী কর্মীবাহিনী গড়ে তোলা, উদ্ভাবনকে উৎসাহিত করা ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে শিক্ষাগত অংশীদারিত্বের অবদানের বিষয়টি উল্লেখ করেন।
নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের প্রশংসা করেন; অস্ট্রেলিয়ার সমাজে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে এক জীবন্ত সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। দুই নেতা ক্রমবর্ধমান সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়টিও উল্লেখ করেন, যা পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করছে এবং অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলির কাছে থাকা বেশ কিছু সাংস্কৃতিক নিদর্শন স্বেচ্ছায় ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। তামিলনাড়ুর এই শিল্পকর্মগুলি – পবিত্র নান্দীর পাথরের ভাস্কর্য, ভদ্রকালীর প্রতিকৃতিসহ ধাতব ত্রিশূল এবং ছয় মাথাযুক্ত কার্তিকের পাথরের মূর্তি যথাযথ সময়ে ভারতে ফিরিয়ে আনা হবে।
দুই প্রধানমন্ত্রী ভারত-অস্ট্রেলিয়া ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’কে আরও গভীর করার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে মত বিনিময় করেন এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ব্যাপারে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সফরের সময় উভয় পক্ষ সামুদ্রিক নিরাপত্তা, অসামরিক পারমাণবিক শক্তি, দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং চলচ্চিত্র নির্মাণ - এই ক্ষেত্রগুলিতে সমঝোতা স্মারক ও চুক্তি চূড়ান্ত করেছে। এছাড়া, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, শিক্ষা, সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধার, সৌরশক্তি এবং ঐতিহ্যগত জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রেও দ্বিপাক্ষিক নথিপত্র সম্পন্ন করেছে। সফরের ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা এই লিঙ্কে দেখা যাবে - https://www.mea.gov.in/bilateral-documents?dtl/41431.
প্রধানমন্ত্রী মোদী উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী আলবানিজকে ধন্যবাদ জানান।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2282946)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam