স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কার্টেন রেজার

কেলং-এ ১১ জুলাই আইসিএমআর-এর হাই অলটিচিউড মেডিসিন অ্যান্ড পাবলিক হেল্থ রিসার্চ সেন্টারের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা

प्रविष्टि तिथि: 09 JUL 2026 12:41PM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ জুলাই ২০২৬

 

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার কেলং-এ ১১ জুলাই আইসিএমআর-এর হাই অলটিচিউড মেডিসিন অ্যান্ড পাবলিক হেল্থ রিসার্চ সেন্টারের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। উপস্থিত থাকবেন এলাকার সাংসদ ও বিধায়ক, প্রতিরক্ষা সচিব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন স্বাস্থ্য গবেষণা বিভাগের এই কেন্দ্রটি উঁচু পার্বত্য এলাকায় এবং চরম আবহাওয়ায় প্রয়োগযোগ্য ওষুধ ও চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কেলং-কে অন্যতম গবেষণা কেন্দ্র গড়ে তুলবে।

হিমালয়ের উঁচু পার্বত্য এলাকায় চরম আবহাওয়ায় রোগ-ভোগের ধরন-ধারণ কিছুটা আলাদা। স্বাস্থ্য পরিষেবার নাগাল পাওয়াও বেশ কঠিন। এক্ষেত্রে কেলং-এর কেন্দ্রটি বিশেষ সহায়ক হয়ে উঠবে। দুর্গম সীমান্তবর্তী পার্বত্য এলাকায় বসবাসকারী জনজাতির স্বাস্থ্য রক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার। কেলং-এর কেন্দ্রটি আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস এবং ডিআরডিও-র পাশাপাশি হিমালচল প্রদেশের সরকারের সঙ্গেও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2282932) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil