নির্বাচনকমিশন
সংবাদমাধ্যম এবং যোগাযোগ আধিকারিকদের জন্য তৃতীয় একদিনের সম্মেলনের আয়োজন করলো ভারতের নির্বাচন কমিশন
প্রকাশিত:
08 JUL 2026 7:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২৬
সংবাদমাধ্যম এবং যোগাযোগ আধিকারিকদের জন্য তৃতীয় একদিনের সম্মেলনের আয়োজন করলো ভারতের নির্বাচন কমিশন। অংশগ্রহণকারী রাজ্যগুলির জনসংযোগ দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে মিডিয়ার নোডাল অফিসার (এমএনও), সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার (এসএমএনও) মিলিত হলেন একই মঞ্চে।
মিডিয়ার নোডাল অফিসার এবং সোশ্যাল মিডিয়া নোডাল অফিসার সহ ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ২০০ সংবাদমাধ্যম ও যোগাযোগ আধিকারিকের পাশাপাশি ডিস্ট্রিক্ট মিডিয়া নোডাল অফিসার/ডিস্ট্রিক্ট পিআরও এবং রাজ্যগুলির জনসংযোগ দফতরের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নিলেন এই সম্মেলনে।
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনার শ্রী বিবেক যোশী সম্মেলনে ভাষণ দেন।
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন, কমিশনের প্রতিটি কাজ এবং পদক্ষেপের ভিত্তি ভারতের সংবিধান, নির্বাচনী বিধি এবং স্বচ্ছতার সঙ্গে সময়ে সময়ে জারি হওয়া লিখিত নির্দেশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিথ্যা কাহিনী সম্পর্কে আধিকারিকদের সতর্ক করে দিয়ে শ্রী জ্ঞানেশ কুমার বলেন, আধিকারিকদের অত্যন্ত উদ্যোগী হয়ে এই ভুল তথ্য ছড়ানো আটকানো প্রয়োজন। তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনগুলিতে সবচেয়ে বেশি সংখ্যায় ভোটদাতাদের অংশগ্রহণ প্রমাণ করে দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর ভোটদাতাদের আস্থা আছে। ভাষণে ডক্টর বিবেক যোশী বলেন, বর্তমানে ডিজিটাল বিশ্বে, এআই, ডিপফেক, সিন্থেটিক কন্টেন্টের যুগে অসৎভাবে অনেক তথ্য ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। ডক্টর যোশী সংবাদ মাধ্যম ও যোগাযোগ আধিকারিকদের আবেদন জানান, কমিশনের বিধি, নির্দেশিকা, এবং পথ নির্দেশ মেনে এই ধরনের প্রচেষ্টার মোকাবিলা করার।
রোল টু পোল, ইসিআই নেট, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম সংক্রান্ত আইন নিয়ে বিস্তারিত মত বিনিময় করা হয় সম্মোলনের শুরুতে।
হাতে-কলমে কাজ করারও ব্যবস্থা ছিল। কীভাবে প্রেস নোটের পরিকল্পনা হয় এবং তাকে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে ছড়িয়ে দিতে হয়, ভুল তথ্যের মোকাবিলা কীভাবে করতে হয়, ইএলসি-র মাধ্যমে তরুণ ভোটদাতাদের কাছে টানা এবং জনগণকে ইসিআই-এর উদ্যোগগুলি সম্পর্কে কীভাবে জানানো হয় – এই বিষয়গুলি ছিল আলোচনার বিষয়বস্তু।
কর্মসূচির অঙ্গ হিসেবে অংশগ্রহণকারীরা ভোটার তালিকা প্রস্তুতি, ভোটদান প্রক্রিয়া এবং গণনা প্রক্রিয়াগুলি সম্পর্কে প্রদর্শনের মাধ্যমে অবহিত হন। এরপর তাদের প্রদর্শনী এবং মিডিয়া কর্ণার ঘুরিয়ে দেখানো হয়। এছাড়াও ছিল প্রশ্নোত্তর পর্ব।
SC / AP /AG
(রিলিজ আইডি: 2282784)
ভিজিটরের কাউন্টার : 26