যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ভারতের টেলি-যোগাযোগ এবং সম্প্রচার পরিমণ্ডলকে জোরদার করতে টেলি-যোগাযোগ দপ্তরের প্রযুক্তি শাখা টিইসি সমঝোতা স্বাক্ষর করল বিইসিআইএল-এর সঙ্গে
प्रविष्टि तिथि:
08 JUL 2026 7:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই ২০২৬
ভারতের টেলি-যোগাযোগ এবং সম্প্রচার পরিমণ্ডলকে জোরদার করতে টেলি-যোগাযোগ দপ্তরের (ডিওটি) প্রযুক্তি শাখা টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার (টিইসি), তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতাধীন মিনিরত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)-এর সঙ্গে সমঝোতা স্বাক্ষর করল।
এর ফলে সম্প্রচার প্রযুক্তি উন্নত হয়ে উঠবে এবং ডিজিটাল ইন্ডিয়া কিংবা আত্মনির্ভর ভারতের মতো কর্মসূচি আরও জোরদার হবে। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের উপযোগী প্রযুক্তি পরিমণ্ডল গড়ে তোলার কাজ সহজ হবে এর ফলে।
টিইসি-র উপমহানির্দেশক শ্রী দেবেন্দ্র সিং এবং বিইসিআইএল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্টস) শ্রী রমিত লালা নতুন দিল্লিতে টিইসি-র দপ্তরে এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন টিইসি-র সিনিয়র ডিডিজি এবং প্রধান শ্রী সৈয়দ তৌসিফ আব্বাস।
এই অংশীদারিত্বের ফলে ডিরেক্ট টু মোবাইল এবং ৫জি সম্প্রচার, ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, ডিজিটাল সাউন্ড ব্রডকাস্টিং, কন্ডিশনাল অ্যাকসেস সিস্টেম প্রভৃতি আরও উন্নত করে তোলায় সমন্বয়ের ভিত্তিতে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
SC/AC/NS…
(रिलीज़ आईडी: 2282749)
आगंतुक पटल : 6