স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলিতে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত পাঁচটি ক্যাডারের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে
प्रविष्टि तिथि:
08 JUL 2026 4:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২৬
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক নতুন দিল্লির ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে। মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর শ্রীমতী আরাধনা পট্টনায়েক উদ্বোধনী অধিবেশনে পৌরোহিত্য করেন।
স্বাস্থ্য মন্ত্রক চণ্ডীগড়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন উন্নত কর্মপন্থা নিয়ে আলোচনার সময় যে বিষয়গুলি আলোচিত হয়েছে সেগুলি সম্পর্কে বিশদে জানিয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণের কৌশল সংক্রান্ত একটি সুসংহত ব্যবস্থাপনার সূচনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের ১১০ জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। এখানে শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উন্নত চিকিৎসার জন্য এই প্রশিক্ষণ বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
SC/CB/DM...
(रिलीज़ आईडी: 2282507)
आगंतुक पटल : 10