শিক্ষা মন্ত্রক
ইন্দোনেশিয়ায় ক্যাম্পাস খুলবে আইআইএম ব্যাঙ্গালোর – জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পোস্ট করার দিনক্ষণ:
07 JUL 2026 1:30PM by PIB Agartala
নতুন দিল্লি, ৭ জুলাই, ২০২৬
ইন্দোনেশিয়ার মালাং-এ সিংঘাসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আইআইএম ব্যাঙ্গালোরের ক্যাম্পাস খোলা হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ানো-র সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, এর ফলে আশিয়ান অঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।
এর আগে দুবাইয়ে আইআইএম আমেদাবাদে, আবুধাবিতে আইআইটি দিল্লির এবং জাঞ্জিবারে ম্যাদ্রাজে-র ক্যাম্পাস খোলা হয়েছে। বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে বলা হয়েছে , আগ্রহ বেড়েই চলেছে।
ইন্দোনেশিয়ায় আইাইএম ব্যাঙ্গালোরের ক্যাম্পাসে আধুনিক যুগে বাণিজ্য ক্ষেত্রে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে শিক্ষার্থীরা বিশেষভাবে অবহিত হতে পারবেন।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2282127)
ভিজিটরদের কাউন্টার : 26