প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পাণ্ডবানি গায়িকা তিজান বাঈ জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পোস্ট করার দিনক্ষণ: 05 JUL 2026 12:07PM by PIB Agartala

নতুন দিল্লি, ৫ জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত পাণ্ডবাণী গায়িকা তিজান বাঈ জির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী মন্তব্য করেছেন যে, তিজান বাঈ জি তাঁর অনবদ্য পরিবেশনার মাধ্যমে ছত্তিশগড়ের পাণ্ডবাণী লোকশিল্পকে বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি দান করেছেন।

প্রধানমন্ত্রী সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন:

প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী তিজান বাঈ জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি তাঁর অনবদ্য পরিবেশনার মাধ্যমে ছত্তিশগড়ের এই লোকশিল্পকে বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি দান করেছেন। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি!

https://x.com/narendramodi/status/2073607319225868414?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073607319225868414%7Ctwgr%5Eccab3d4e552ab33b7c5f965431f5f41fa21f19c5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281209reg%3D3lang%3D1

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2281519) ভিজিটরদের কাউন্টার : 43