জলশক্তি মন্ত্রক
জলশক্তি মন্ত্রক সপ্তম জাতীয় জল পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে
प्रविष्टि तिथि:
03 JUL 2026 4:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জুলাই, ২০২৬
জলশক্তি মন্ত্রকের জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন দপ্তর সপ্তম জাতীয় জল পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে (www.awards.gov.in) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী সংগঠন/ব্যক্তিবিশেষ/আবেদনকারী জলশক্তি মন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট (www.jalshakti-dowr.gov.in) থেকেও এই পুরস্কারের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। পুরস্কারের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৮ আগস্ট।
জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসব রাজ্য, জেলা, পুরসভা, জলাধার পরিচালন সংস্থা এবং শিল্প সংস্থা ভালো কাজ করেছে, তারা এই পুরস্কার পাওয়ার যোগ্য। পুরস্কার বিজয়ীরা একটি ট্রফি ও শংসাপত্র পাবেন।
পোর্টালের মাধ্যমে জমা পড়া আবেদনগুলি একটি স্ক্রিনিং কমিটি পরীক্ষা করে দেখবে। এরপর সেখান থেকে বাছাই করা কয়েকটি আবেদনকে জুরি কমিটির কাছে পাঠানো হবে। জুরি কমিটির সুপারিশক্রমে পুরস্কার বিজেতাদের নাম ঘোষিত হবে। পরে, কোনো এক সুবিধাজনক সময়ে রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেবেন। মূলত পাঁচটি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হবে। এগুলি হল – শ্রেষ্ঠ রাজ্য, শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ পুরসভা, জল সংরক্ষণের কোনো প্রকল্প বাস্তবায়ন করেছে এ ধরনের শ্রেষ্ঠ সংগঠন এবং জল নিয়ে কাজ করা কোনো শিল্প সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় শ্রেষ্ঠ উদ্যোগ।
এই পুরস্কার প্রদানের মূল উদ্দেশ্য সরকারের ‘জল সমৃদ্ধ ভারত’ – কর্মসূচির সফল বাস্তবায়নকে যাঁরা সহায়তা করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া। জলের ব্যবহারের সবথেকে ভালো পন্থাপদ্ধতিগুলিকে মানুষের কাছে তুলে ধরা ছাড়াও জলসম্পদকে যথাযথ কাজে লাগানোর বিষয়ে সকলকে উৎসাহিত করা এর আরেকটি উদ্দেশ্য।
SC/CB/DM..
(रिलीज़ आईडी: 2280792)
आगंतुक पटल : 12