যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ভারতের টেলিফোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই পশ্চিমবঙ্গে লাইসেন্সড সার্ভিস এরিয়ার আওতায় সিকিমের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোনের গুণমান যাচাই করেছে
प्रविष्टि तिथि:
03 JUL 2026 12:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জুলাই, ২০২৬
ভারতের টেলিফোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ট্রাই, পশ্চিমবঙ্গের লাইসেন্সড সার্ভিস এরিয়ার অধীনে থাকা সিকিমের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোনের পরিষেবা সংক্রান্ত গুণমান পরীক্ষা করেছে। সিকিমের গ্যাংটক ও পাকিয়ং জেলা এবং গ্যাংটকের দেওরালি বাজার থেকে জাতীয় সড়ক ৩১০ বরাবর নাথু লা পাস পর্যন্ত অঞ্চলে নিরপেক্ষভাবে পরীক্ষানিরীক্ষা চালানো হয়। ৮ এবং ৯ মে এই পরীক্ষাগুলি করা হয়েছে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে টেলিফোনের সিগন্যাল স্ট্রেংথ মূল্যায়ন করা ছাড়াও, ফোন করার সময় কল ড্রপ, ডেটা সরবরাহের ক্ষেত্রে আপলোড ও ডাউনলোডের গতি এবং ভয়েস সার্ভিস নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়। কল ড্রপ এবং কল সাইলেন্সের সমস্যা কোথায় কোথায় হয়েছে, সেটি একটি ম্যাপে স্পষ্ট করে দেখানো হয়েছে।
এই সংক্রান্ত প্রতিবেদনটি বিভিন্ন টেলিযোগাযোগ সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। ট্রাই-এর ওয়েবসাইট www.trai.gov.in-এ এই প্রতিবেদন পাওয়া যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ট্রাই-এর আঞ্চলিক দপ্তরে adv.kolkata@trai.gov.in ঠিকানায় মেল করা যেতে পারে। এ বিষয়ে +91-33-22361401 – এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব।এ সংক্রান্ত সংযোজনটি দেখতে নিচে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc202673910301.pdf
SC/CB/DM.
(रिलीज़ आईडी: 2280701)
आगंतुक पटल : 4