পরিবেশওঅরণ্যমন্ত্রক
বণিক সংগঠন অ্যাসোচেম আয়োজিত ‘বৈদ্যুতিক যানবাহন : বিকশিত ভারতের জন্য দেশকে বৈদ্যুতিক যানবাহনের হাব হিসেবে গড়ে তোলা’ শীর্ষক বার্ষিক আলোচনা চক্রে পৌরোহিত্য করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী
प्रविष्टि तिथि:
02 JUL 2026 1:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জুলাই ২০২৬
নতুন দিল্লিতে আজ বণিক সংগঠন অ্যাসোচেম আয়োজিত ‘বৈদ্যুতিক যানবাহন : বিকশিত ভারতের জন্য দেশকে বৈদ্যুতিক যানবাহনের হাব হিসেবে গড়ে তোলা’ শীর্ষক বার্ষিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে পৌরোহিত্য করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব। অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া বা অ্যাসোচেম আয়োজিত এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন নীতি নির্ধারক, শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রযুক্তি ও যানবাহন শিল্পের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভারতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং দেশকে বৈদ্যুতিক যানবাহনের নির্মাণ কেন্দ্রের হাব হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় একটি নীতি অনুসরণ করে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চার্জিং স্টেশনের পরিকাঠামো শক্তিশালী করা, স্থানীয় স্তরে বৈদ্যুতিক যানবাহনের যন্ত্রাংশ উৎপাদন, ব্যাটারি সরবরাহের ক্ষেত্রে একটি ভরসাযোগ্য চেন গড়ে তোলা এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর দেওয়া হয়েছে। উদ্বোধনী অধিবেশনে শ্রী যাদব বলেন, ভারত বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এদেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসংস্থানের সুয়োগ তৈরি করা এবং ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারতে পরিণত করার যে পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন সেটি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে ‘পরিবেশ’ পোর্টাল সহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তিনি জানান। এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় রেখে সহজ ব্যবসা বাণিজ্যের পরিবেশ গড়ে উঠবে। বিভিন্ন সংস্কার কার্যকর হলে বিনিয়োগও বৃদ্ধি পাবে। মন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব যানবাহনের হাব হিসেবে ভারতকে গড়ে তুলতে হলে উদ্ভাবনের মাধ্যমে এমন এক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শিল্প জগতের প্রতিনিধি ও নীতি নির্ধারকরা একযোগে কাজ করার সুযোগ পাবেন।
SC/CB/NS…
(रिलीज़ आईडी: 2280248)
आगंतुक पटल : 9