কৃষিমন্ত্রক
ক্ষেত বাঁচাও অভিযানের শেষ পর্বে যোগদান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুন ২০২৬
কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি পর্বের অনুষ্ঠানে স্থিতিস্থাপক কৃষি, সমতাপূর্ণ সারের ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের ওপর গুরুত্ব দিলেন। হরিয়ানার রেওয়ারি জেলায় বাওয়াল কৃষি কলেজে হরিয়ানা ফার্মার প্রোডিওসার অর্গানাইজেশন মিশনেরও সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী নয়াব সিং সাইনি এবং রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী। এই অনুষ্ঠানে কৃষক, কৃষি বিশেষজ্ঞ, জনপ্রতিনিধিরা স্থিতিস্থাপক কৃষি ভবিষ্যৎ এবং গ্রামীণ সমৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের কৃষক সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সমৃদ্ধির ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় কৃষির ভবিষ্যৎ নতুন দিশাপ্রাপ্ত জানিয়ে কৃষক কেন্দ্রিক নীতি প্রণয়ন এবং উদ্ভাবনী চিন্তায় হরিয়ানা সরকারেরও উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। শ্রী চৌহান বলেন যে হরিয়ানা ২৪টি ফসলের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে একটা সময় ছিল যখন ভারতকে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লাল আটা আমদানি করতে হত। কিন্তু ভারত এখন খাদ্য উৎপাদনে স্বনির্ভর। দেশের কৃষির রূপান্তরীকরণে হরিয়ানার কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন যে হরিয়ানা কেবলমাত্র প্রথম সারির কৃষি রাজ্যই নয়, রাষ্ট্রীয় সুরক্ষায় তাঁদের অবদানও অপরিসীম।
কৃষি জমির স্বাস্থ্য ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন শ্রী চৌহান। তিনি বলেন, সার এবং কীটনাশকের অসম ব্যবহার মৃত্তিকার স্বাস্থ্য রুগ্ন করে তুলছে। সার জমিতে প্রয়োজনাতিরিক্ত না ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন সারের ব্যবহার বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হওয়া উচিত। বেশি সার এবং কীটনাশকের ব্যবহার শস্য ও বীজের ক্ষতি করে, ফল ক্ষতিগ্রস্ত হয়, সাকসব্জি গুণগত মান হারায় এবং সব থেকে বড় কথা সেগুলো খেয়ে মানুষেরও ক্ষতি হয় এবং এর বাড়তি ব্যবহারের ফলে জমি তার উর্বর শক্তি হারায় এবং আগামী প্রজন্মের কাছে তা এক বড় সঙ্কট। ভবিষ্যৎ খাদ্য সুরক্ষার স্বার্থে জমির স্বাস্থ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন।
অনুষ্ঠানে শ্রী শিবরাজ সিং চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযান কেবল প্রচারাভিযানেই আটকে থাকবে না, তা দীর্ঘস্থায়ী জাতীয় লক্ষ্য গড়ে তুলবে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে স্বার্থক করতে সরকার এবং কৃষক সম্প্রদায়কে ভারতীয় কৃষি রূপান্তর সাধনে একযোগে কাজ করতে হবে। শক্তিশালী গ্রামীণ অর্থনীতি প্রকৃতপক্ষে উন্নত ভারত গড়ে তুলতে পারে।
SC/AB/NS
(रिलीज़ आईडी: 2279480)
आगंतुक पटल : 3