স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
আয়ুষ্মান সারথি-পিএম-জেএওয়াই হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডার
प्रविष्टि तिथि:
29 JUN 2026 4:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুন, ২০২৬
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ 'আয়ুষ্মান সারথি – পিএম-জেএওয়াই হোয়াটসঅ্যাপ চ্যাটবট'-এর সূচনা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটির তৈরি এই 'আয়ুষ্মান সারথি' নাগরিকদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'-র পরিষেবাগুলি সহজে, এবং ২৪×৭ (সার্বক্ষণিক) সুবিধা প্রদান করবে।
এই চ্যাটবটটির মাধ্যমে সুবিধাভোগীরা সরকারি অফিস বা কল সেন্টারে না গিয়েই যে কোনও সময় এবং যে কোনও স্থান থেকে পিএম-জেএওয়াই-এর প্রয়োজনীয় পরিষেবাগুলি পেতে পারেন।
* প্রধান পরিষেবাসমূহ*
'আয়ুষ্মান সারথি' সুবিধাপ্রাপকদের বিভিন্ন পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে:
পিএম-জেএওয়াই-এর আওতায় যোগ্যতা যাচাই
আমার আয়ুষ্মান কার্ড
আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন
আয়ুষ্মান কার্ড ডাউনলোড
ই-কেওয়াইসি পুনরায় সম্পন্ন করা
আধার লিঙ্ক করা
পিএম-জেএওয়াই কার্ড লক / আনলক করা
আয়ুষ্মান বয়ঃ বন্দনা কার্ড (৭০+ বছর বয়সীদের জন্য)
ওয়ালেটের ব্যালেন্স দেখা
চিকিৎসার ইতিহাস দেখা
নিকটস্থ তালিকাভুক্ত হাসপাতাল খুঁজে বার করা
অভিযোগ নথিভুক্ত করা, তার অবস্থা জানা ও তা প্রত্যাহার করা
কল-ব্যাক বা ফিরতি কলের অনুরোধ
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মতামত বা ফিডব্যাক প্রদান
*সুবিধাপ্রাপকদের উন্নত পরিষেবা প্রদান *
'আয়ুষ্মান সারথি'-কে এমনভাবে তৈরি করা হয়েছে, যা পরিষেবার সহজলভ্যতা, স্বচ্ছতা এবং নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করবে:
হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএম-জেএওয়াই তাৎক্ষণিক পরিষেবা প্রদান করা হয়।
এপিআই-ভিত্তিক রিয়েল-টাইম (তাৎক্ষণিক) পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়।
সশরীরে অফিসে যাওয়া এবং কল সেন্টারের ওপর নির্ভরতা কমানো হয়।
সময়মতো অভিযোগ নথিভুক্তকরণ এবং সুবিধাপ্রাপকদের সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিষেবার গুণমান পর্যবেক্ষণের সুবিধার্থে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে মতামত সংগ্রহের ব্যবস্থা করা হয়।
উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য ডিজিটাল শাসনব্যবস্থা
এই চ্যাটবটটি পিএম-জেএওয়াই সুবিধাভোগী এবং ন্যাশনাল হেলথ অথরিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করে, যা দক্ষ পরিষেবা প্রদান এবং সুবিধাভোগীদের সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া, এই প্ল্যাটফর্মটি মতামত সংগ্রহ, অভিযোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির সুযোগ করে দিয়ে তথ্য-ভিত্তিক শাসনব্যবস্থাকে সহায়তা করে।
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে 'আয়ুষ্মান ভারত'-এর আওতাধীন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং নাগরিক-কেন্দ্রিক করে তোলার পথে 'আয়ুষ্মান সারথি' আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কীভাবে 'আয়ুষ্মান সারথি' ব্যবহার করবেন?
সুবিধাপ্রাপকরা নীচের কিউআর কোডটি স্ক্যান করে অথবা +91 72908 23838 নম্বরে হোয়াটসঅ্যাপে "Hi" লিখে বার্তা পাঠিয়ে পিএম-জেএওয়াই-এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাটবট – 'আয়ুষ্মান সারথি'-র পরিষেবা গ্রহণ করতে পারেন। এই চ্যাটবটটি ২৪×৭ (সার্বক্ষণিক) উপলব্ধ এবং এটি পিএম-জেএওয়াই পরিষেবাগুলির ক্ষেত্রে নিরাপদ ও এপিআই-ভিত্তিক সুবিধা প্রদান করে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2279338)
आगंतुक पटल : 15