পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬ সালের মে মাসে ভারতের শিল্প উৎপাদন সূচক বৃদ্ধি পেয়েছে ৫.১%

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:00PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯ জুন  ২০২৬

 

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক ১লা জুনে ২০২২-২৩ অর্থবর্ষকে
ভিত্তি-বছর হিসেবে বিবেচনা করে ‘অল ইন্ডিয়া ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন’ (আইআইপি)-এর নতুন সিরিজ প্রকাশ করেছে।  এক্ষেত্রে পাইকারী মূল্য সূচক ‘হোলসেল প্রাইস ইনডেক্স’ (ডব্লুপিআই)-কে ‘ডিফ্লেটর’ বা মূল্য-সমন্বয়ক হিসেবে ব্যবহার করা হয়। মুদ্রাস্ফীতির প্রভাব সমন্বয়ের মাধ্যমে স্বল্প
মূল্যকে প্রকৃত মূল্যে রূপান্তর করতে ব্যবহৃত একটি অর্থনৈতিক পরিমাপক হল ডিফ্লেক্টর।  শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্ত শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর ২০২২-২৩ অর্থবছরকে ভিত্তি-বছর ধরে ১৫ই জুন ‘আউটপুট প্রোডিউসার প্রাইস ইনডেক্স’ বা উৎপাদন-ভিত্তিক উৎপাদক মূল্য সূচক  (আউটপুট পিপিআই)-এর সিরিজ প্রকাশ করেছে। যেহেতু ‘আউটপুট পিপিআই’ উৎপাদক সংক্রান্ত  উপাদানগুলির মূল্য পরিমাপের ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ একটি সূচক, তাই আইআইপি তৈরির ক্ষেত্রে এর যথেষ্ট প্রভাব রয়েছে।  

ডব্লুপিআই-এর পরিবর্তে কেন ‘আউটপুট পিপিআই’কে বিবেচনা করে হবে , সে বিষয়ে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের বক্তব্য হল-


পাইকারি মূল্য সূচক থেকে আউটপুট পিপিআই বা উৎপাদন-ভিত্তিক উৎপাদক মূল্য সূচকে পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ শিল্প উৎপাদন সূচকের অন্তর্ভুক্ত শিল্প উৎপাদনের একটি অংশের ভ্যালু টার্মস বা অর্থের মূল্যের ভিত্তিতে প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করা হয়। আইআইপি-র অন্তর্ভুক্ত ৪৬৩টি পণ্য-সামগ্রীর মধ্যে ২৩৪টি সামগ্রীর (যা মোট গুরুত্ব বা 'weight'-এর ৩৬.০২ শতাংশ)মূল্য-ভিত্তিক উৎপাদন সংক্রান্ত তথ্য ব্যবহার করে তৈরি করা হয়।   
 
ডব্লুপিআই-এর তুলনায় আউটপুট পিপিআই মূল্য সংক্রান্ত তথ্যের আরও বিস্তারিত তথ্য তুলে ধরে। মূল্য-ভিত্তিক পণ্যগুলোর ক্ষেত্রে আউটপুট পিপিআই -এর ব্যবহার রিয়েল আউটপুট বা প্রকৃত উৎপাদনের হিসাবকে আরও নির্ভুল করবে।

আউটপুট পিপিআই -এর এই সংযোজন আন্তর্জাতিকক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ রীতিনীতি এবং আইআইপি-র ভিত্তি-বছর সংশোধনের বিষয়ে গঠিত কারিগরি উপদেষ্টা কমিটির সুপারিশের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

আইআইপি সূচক- সিরিজে এধরনের বড় পরিবর্তন কেবল ভিত্তি-বছর সংশোধনের সময়েই করা সম্ভব।  

যেহেতু ত্রৈমাসিক সময়কালের অভ্যন্তরীণ উৎপাদনের হার (জিডিপি) হিসাব করার ক্ষেত্রে আইআইপি একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই এই পদক্ষেপ জাতীয়স্তরে হিসাব সংক্রান্ত ব্যবস্থাপনায় ভবিষ্যতে পিপিআই-ভিত্তিক উৎপাদনের পরিমাণ নির্ণয়ের প্রক্রিয়াকে সহজ করে তুলবে।  

এ সংক্রান্ত প্রেস বিবৃতি দেখার জন্য http://www.mospi.gov.in.লিঙ্কে ক্লিক করুন।
সর্বভারতীয় শিল্প উৎপাদন সূচকের বিষয়ে https://esankhyiki.mospi.gov.in/macroindicators?product=iipএই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন। 

 


SC/CB/NS


(रिलीज़ आईडी: 2279103) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Kannada